খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তাপস’র গানে নাচলেন বলিউডের নারগিস ফাখরি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৫:১৩ অপরাহ্ণ
তাপস’র গানে নাচলেন বলিউডের নারগিস ফাখরি

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। বলিউড সেনসেশন নারগিস ফাখরি ধরা দিলেন ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘নিত দিন জিয়ান মারান’ গানের ভিডিওতে। কুমারের কথায় বলিউডের অন্যতম সংগীত জুটি মিট ব্রসের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী-সুরকার কৌশিক হোসেন তাপস।

বিশুদ্ধ অক্ষয় প্রেমের গানটির ভিডিও চিত্রে তাপসের বিপরীতে অংশ নিয়ে নারগিস ফাখরি দেখালেন তার অনন্য উপস্থিতি। ২০১৮ সালে গানটির ভিডিও নির্মাণ হয় তুরস্কের বিভিন্ন ঐতিহাসিক লোকেশনে। সে বছরই বলিউডের আরেক সেনসেশন সানি লিওনকে নিজের গানের মডেল করে নিয়ে দেশিয় মিডিয়ায় বড় চমক সৃষ্টি করেছিলেন তাপস। তার পরপরই নারগিস ফাখরিকে নিয়ে এলেন বলিউডে তার দ্বিতীয় গানের চিত্রায়ণে।

গানটিতে অংশ নেয়া প্রসঙ্গে নারগিস ফাখরি বলেন, কাপ্পডোসিয়ায় (তুরস্কের একটি দর্শনীয় শহর) শুটিং আমার জন্য মনোমুগ্ধকর একটি অভিজ্ঞতা। গানটি শোনার পর থেকেই আমি এটির প্রেমে বুঁদ হয়ে ছিলাম। তাপসের কন্ঠের গভীরতা আমার খুবই পছন্দ। অন্যদিকে মিট ব্রসের গান আপনাকে সবসময় অস্থির করে তুলবে। তাদের ধরণের একটি যৌথ প্রয়াসে ভূমিকা রাখতে পারা যে কোন শিল্পীর জন্য দারুণ সম্মান ও ভালোলাগার।

গত ৫ মে একাধিক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত হয় গানটির অডিও- এরমধ্যে রয়েছে স্পটিফাই, আই টিউনস, গানা, জিও সাওয়ান প্রভৃতি। অডিও রিলিজেই দারুণ শ্রোতাপ্রিয়তা অর্জন করে গানটি। অবশেষে ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রকাশিত হলো গানটির ভিডিওচিত্র।

গানটির প্রচারণায় অংশ নিচ্ছেন মিট ব্রোস এবং নারগিস ফাখরিও। তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টগুলোতেও নিয়মিতই প্রচারণা চালাচ্ছেন তারা।

করোনা দুর্যোগে মানুষকে মানসিকভাবে উজ্জিবীত রাখতে নিয়মিতই ফেসবুক লাইভ ও কনসার্ট করছেন সংগীতপরিচালক যুগল মানমিট সিং ও হারমিট সিং। ঈদ উৎসবকে কেন্দ্র করে গানটির প্রকাশকেও তারা তারই ধারাবাহিক অংশ বলে মনে করছেন। তাদের ভাষ্যে, এই সময়ে গানটি মুক্তির উদ্দেশ্য মানুষের মনকে উজ্জিবীত করা। মহামারীর এই দুর্যোগে মানুষের বিসন্নতার বিপরীতে ইতিবাচকতা ছড়িয়ে দিতেই এ গান প্রকাশ।

আন্তর্জাতিকভাবে জনপ্রিয় মিউজিক প্লাটফর্ম ‘উইন্ড অব চেঞ্জ’-এর মাধ্যমে সংগীত পরিচালক হিসেবে ইতিমধ্যেই বিশ্বব্যাপী প্রশংসিত তাপস। কণ্ঠশিল্পী হিসেবে এ গানে তার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গান আমার প্রাণশক্তির উৎস। মিট ব্রসের মতো সংগীত পরিচালকের দারুণ সংগীতায়োজনে পাঞ্জাব ভাষায় গানটি করা খুব একটা সহজ ছিলো না। আমি মনে প্রাণে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আশা করি গানটির প্রতি আমি সুবিচার করতে পেরেছি।

তাপস জানান, প্রযোজনা প্রতিষ্ঠান এমবি মিউজিকের ইউটিউব চ্যানেল ২৪ মে প্রকাশিত হয় গানটি।

প্রসঙ্গত, নার্গিস ফাখরি আমেরিকান মডেল ও অভিনেত্রী হলেও মূলত কাজ করেন বলিউডে। আমেরিকার নেক্স টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন তিনি। তবে বলিউডে তার সূচনা হয় ২০১১ সালে রকস্টার চলচ্চিত্রর মাধ্যমে।

এছাড়াও তার ২০১৩ সালের মাদ্রাজ ক্যাফ ও ২০১৪ সালের মে তেরা হিরো চলচ্চিত্রে তাকে অভিনেত্রী হিসেবে পরিচিত করে তোলে। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রে মধ্যে রয়েছে মাদ্রাজ ক্যাফে, পাঠা পোষ্টার নিকলা হিরো, মে তেরা হিরো, কিক, স্পাই, হাউসফুল ৩, ডিসুম প্রভৃতি। বাংলাদেশে টিএম ফিল্মসের প্রযোজনায় শাকিব খানের বিপরীতেও তার একটি চলচ্চিত্রে অভিনয়ের কথা রয়েছে।

অন্যদিকে ভারতের মধ্যপ্রদেশের দুই সংগীত পরিচালক মানমিট সিং ও হারমিট সিং মিট ব্রোস হিসেবেই সকলের নিকট পরিচিত। তাদের অনেক জনপ্রিয়তা পাওয়া একটি গান হলো বেবী ডল। হাল আমলে ভারত ছাড়াও দেশের বাইরেও মিট ব্রোসের জনপ্রিয়তা তরুণদের মধ্যে অনেক বেশি।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…