খুঁজুন
, ,

করোনা মহামারির এই সময়ে রেমিট্যান্সযোদ্ধারা দেশে ফিরে চরম অনিশ্চয়তায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 2 October, 2020, 2:18 am
করোনা মহামারির এই সময়ে রেমিট্যান্সযোদ্ধারা দেশে ফিরে চরম অনিশ্চয়তায়

নূর মোহাম্মদ রানা : মহামারি করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত সারাবিশ্ব। অতীতে মানবজাতি বিভিন্ন সময় বড় বড় সংকটে পড়লেও একসঙ্গে বিশ্বজুড়ে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে এবার সারাবিশ্ব একসঙ্গে মোকাবেলা করেছে করোনার ভয়াবহতা। যার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে।

বিশেষ করে বড় ধরনের প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। কেননা এমন পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া ও চাকরি হারিয়ে দেশে ফেরা প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা রয়েছেন মহাসংকটে। দীর্ঘদিন ধরে কাজের বাইরে থাকা এসব প্রবাসী আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। আমাদের প্রবাসী শ্রমিকদের বলা হয় রেমিট্যান্সযোদ্ধা।

সাধারণত তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির ভিত গঠনে সহায়তা করে। তাঁদের এই রেমিট্যান্স এগিয়ে নিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। কিন্তু বৈশ্বিক এই করোনা মহামারির প্রভাবে সেই প্রবাসী শ্রমিকরা চোখে অন্ধকার দেখছেন। কাজ হারিয়ে বা ছুটিতে দেশে এসে আর ফিরে যেতে না পারার দুশ্চিন্তায় দিন অতিবাহিত করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী করোনা সংক্রমণের ফলে চাকরি হারানোসহ নানা কারণে বিভিন্ন দেশ থেকে ফেব্রুারির মাঝামাঝি থেকে মার্চে ফ্লাইট চলাচল বন্ধের আগ পর্যন্ত সাড়ে চারলাখ লোক বিদেশ থেকে এসেছেন। এর মধ্যে অন্তত দেড় থেকে দুই লাখ প্রবাসী কর্মী।

এর মধ্যে সৌদি আরব থেকে ৪১ হাজার ৬৬১, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৭ হাজার ৩২১, মালয়েশিয়া থেকে ১৮ হাজার ৯৪২, কাতার থেকে ১৩ হাজার ৮৬৫, সিঙ্গাপুর থেকে ১২ হাজার ৩৪২, ওমান থেকে ১১ হাজার ৭৮৪, কুয়েত থেকে ৬ হাজার ১২০, বাহরাইন থেকে ৩ হাজার ৫৫৪ জন, ইতালি থেকে ২ হাজার ৭০৩, মালদ্বীপ থেকে ১৫০৯ জন দেশে এসেছিলেন।

এঁদের বড় অংশই প্রবাসী কর্মী, যাঁরা আবার কাজে ফিরতে পারবেন কি না নিয়ে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। কারণ অনেকের ভিসার মেয়াদ শেষ, অনেকের মালিক কোন আশ্বাস দিচ্ছেন না। আর করোনার আগে পরে দেশে ফেরা প্রবাসীরা পরিবার নিয়ে আর্থিকসহ নানাবিধ সমস্যায় দিন কাটাচ্ছেন।

দেশে বসে বসে পুঁজি ভেঙে খাচ্ছেন অনেকেই। আবার অনেকেই লম্বা ছুটিতে পড়ে যাওয়ায় ধারদেনা করে চলছেন। এ যেমন বোঝার উপর শাকের আঁটি। তাঁরা বলছেন, আগামীর দিনগুলোর চরম অনিশ্চয়তা নিয়ে দিন কাটছে তাঁদের। বিএমইটির তথ্য অনুযায়ী, বাংলাদেশের যত লোক বিদেশে যান, তাঁদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী বা পেশাদার লোকের সংখ্যা মাত্র দুই শতাংশ।

এঁরা মাস গেলে বেতন পান, ফলে খুব দুশ্চিন্তা করতে হয় না। বাকি যাঁরা আছেন তাঁরা অদক্ষ বা আধাদক্ষ। তাঁদের বেতন হয় কাজের ওপর। নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নকর্মী বা ছোটখাটো প্রতিষ্ঠানে কাজ করেন তাঁরা। করোনা ও লকডাউনের কারণে কাজ বন্ধ থাকায় তাঁরা আছেন সংকটে। এ ছাড়া যাঁরা ছোটবড় ব্যবসা-বাণিজ্য করতেন, তাঁদেরও ব্যবসা ক্ষতির মুখে। আর যাঁদের বৈধ কাগজপত্র নেই তাঁদের সংকটের তো শেষ নেই।

করোনার কারণে যাঁরা দেশে আসতে বাধ্য হয়েছেন তাঁরা যেমন বিপদে পড়েছেন; তেমনি যাঁরা বিদেশে রয়ে গেছেন তাঁরাও ভবিষ্যত অন্ধকার দেখছেন। কোনো কিছুতেই আশ্বস্ত হতে পারছেন না কাজ করতে পারবেন কি না তা নিয়ে!

অথচ এদের অধিকাংশই জমি-বাড়িঘর বিক্রি করে এবং ব্যাংকে ঋণ নিয়ে বিদেশ গেছেন। এঁদের অনেকেই এই ঋণ পরিশোধ করতে পারবে কি না তা ভেবে দুচোখের ঘুম হারাম করছেন, এবং সর্বদা এই চাপে দিন পার করছেন। সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতির প্রধান চার খুঁটির একটি হচ্ছে প্রবাসী আয়।

পৃথিবীর ১৬৯টি দেশে এক কোটি ২২ লাখ প্রবাসী আছেন। গত অর্থবছরে প্রবাসী শ্রমিকরা বৈধপথেই রেকর্ড পরিমাণ ১৮ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। হুন্ডি এবং অন্যান্য পথে পাঠানো টাকা হিসাবে আনলে এর পরিমাণ আরও ৪-৫ বিলিয়ন ডলার বেশি হয়। এটা আমাদের জন্য বড় অর্জন। দেশের অর্থনীতিতে এর সুফল পড়ছে। দেশ সমৃদ্ধ হয়েছে এই রেমিট্যান্সের প্রভাবে।

মূলত করোনার প্রভাব পড়ছে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের ওপর। কেননা করোনাকালীন এই সময়ে চাকরি বা কাজ হারিয়েছেন অনেক প্রবাসী শ্রমিক। এরই মধ্যে কুয়েত, বাহরাইন, মালদ্বীপসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি কর্মী ফেরত আনার জন্য তাগাদা দেয়া হচ্ছে। অবশ্য কোভিড-১৯ শুধু প্রবাসীদের জীবিকাতেই নয়, আঘাত করেছে জীবনেও।

গণমাধ্যমের প্রতিবেদন ও বিভিন্ন দূতাবাসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনার কারণে বিদেশে ইতিমধ্যেই এক হাজার ৩৮০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের ছয় দেশেই ৭৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুধুমাত্র সৌদি আরবেই মারা গেছেন ৫২১ জন বাংলাদেশি।

এছাড়া প্রায় ৭০ হাজার বাংলাদেশি বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আশাজাগানিয়া খবর হলো, করোনা পরিস্থিতিতে চাকরি হারিয়ে কিংবা দেশে এসে আটকে পড়া প্রবাসীদের অনেকেই উদ্যোক্তা হওয়ার আগ্রহ দেখাচ্ছেন। তবে এ ক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে হচ্ছে।

তাঁরা বলছেন, ঋণপ্রাপ্তির জটিলতায় সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে তাঁদের। ব্যাংকের শর্তে সংশয়ে পড়ছেন তাঁরা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার কারণে চাকরিচ্যুত হয়ে কিংবা অন্য কোনো কারণে বিদেশফেরত কর্মীদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে ৫০০ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে স্বল্পসুদে ও সহজ শর্তে বিনিয়োগ ঋণ প্রদানের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ২০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। তবে এই ঋণ নিয়ে প্রবাসীরা আসলেই ঘুরে দাঁড়াতে পারবেন কী না তা নিয়েও শঙ্কা আছে। এক্ষেত্রে তাঁদের টেকসই পুনরেকত্রীকরণের জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলো সমন্বিত উদ্যোগ নিতে পারে। যেমন তাঁদের কল্যাণে ছোটছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়া যায়। আর ফেরত আসা দক্ষ লোকজনকে দেশের ভেতরেই চাকরি দেওয়া যায়। তাহলে উদ্যোগ ফলপ্রসু হবে।

তবে একটা বিষয় সবাইকে মনে রাখতে হবে, করোনা একট স্বাস্থ্যখাতের সমস্যা। একটি মহামারি। কাজেই বাংলাদেশকে করোনামুক্ত করতে হবে পৃথিবীর সব দেশের সঙ্গে। নয়তো বাংলাদেশিদের চলাচল নিয়ন্ত্রিত হয়ে যেতে পারে। কেননা ‘বিদেশফেরত অভিবাসী কর্মীদের জীবন ও জীবিকার ওপর কোভিড-১৯ মহামারির প্রভাব’ শীর্ষক জরিপে জানা যায়, কোভিড-১৯ বৈশ্বিক মহামারির সময়ে দেশে ফেরত আসা অভিবাসী কর্মীদের ৮৭ শতাংশেরই কোনও আয়ের উৎস নেই।

৭৪ শতাংশ জানিয়েছেন, তাঁরা এখন প্রচন্ড দুশ্চিন্তা, মানসিক চাপ, উদ্বেগ ও ভীতির মধ্যে রয়েছেন। ৩৪ শতাংশ জানিয়েছেন, তাঁদের নিজেদের সঞ্চয় বলতে এখন আর কিছু নেই। ৯১ শতাংশ বলেছেন, তাঁরা সরকারি বা বেসরকারি কোনো সহায়তা পাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসার জন্য কূটনৈতিক চাপ অব্যাহত রয়েছে।

তবে এ চাপ প্রশমিত করার জন্য আমাদের সরকার বিভিন্নমুখী কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি বিদেশফেরতদের জনও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সংকটময় এই সময়ে রাষ্ট্রসহ সবার প্রবাসীদের পাশে থাকাটা জরুরী। কারণ এক কোটিরও বেশি প্রবাসী রাষ্ট্রকে শুধু দিয়েই যাচ্ছেন, সে তুলনায় তাঁদের প্রাপ্তি নেই বললেই চলে। করোনার এই সংকটময় সময়ে তাঁদের পাশে থেকে ঋণশোধ করার চেষ্টা করতে পারে বাংলাদেশ।

পাশাপাশি অভিবাসন খাতকে স্বাভাবিক করা ও করোনা-পরবর্তী নতুন পৃথিবীর জন্য যেসব খাতে দক্ষ লোকের দরকার সেই প্রস্তুতিও নিতে হবে এখুনি। কারণ, করোনা-পরবর্তী পৃথিবীতে ভালো খবরও নিশ্চয়ই থাকবে। এ ছাড়াও বর্তমানে সরকারি তরফ থেকে প্রবাসীদের পুনর্বাসনের জন্য নানা প্রকল্প গঠন ও উদ্যোগ নেওয়া হচ্ছে। তাতেও লাখ লাখ প্রবাসী শ্রমিকের আগামীর অনিশ্চয়তার কথা ভেবে রাতের ঘুম হারাম হয়ে গেছে।

ভিসার মেয়াদ বাড়ানো, বিলম্বে কাজে যোগদানের জন্য ছুটি বাড়ানো ইত্যাদির উদ্যোগের কথা শোনা গেলেও প্রবাসী শ্রমিকরা আশ্বস্ত হতে পারছেন না। তাঁদের বক্তব্য এসব শুধুই কথার কথা, বাস্তবের সঙ্গে মিল নেই। বিশেষজ্ঞ ও খাত-সংশ্লিষ্টরা বলছেন, তরুণ-যুবকরা যাতে প্রবাসে থেকে কাজ করে রেমিট্যান্স পাঠাতে পারেন সে জন্য সরকারের এখনই পদক্ষেপ নেয়া উচিত।

রেমিটেন্সযোদ্ধারা যাঁরা যে দেশে ছিল তাঁরা যাতে সে দেশে থেকে কাজ করতে পারেন সে জন্য কূটনৈতিক প্রচেষ্টা শুরু করা দরকার। কাজ হারিয়ে শ্রমিকরা দেশে ফিলে আসতে বাধ্য হলে এসব মানবসম্পদ সরকারের বোঝা হয়ে দাঁড়াবে।

তাই তাঁদের পাশে থেকে সঠিক সমাধানের ব্যবস্থা করলে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা আবার রেমিট্যান্স পাঠাতে পারবেন এবং এর ফলে দেশ সমৃদ্ধশালী হবে এবং প্রবাসীদের পরিবার অনিশ্চয়তার ঘোর অন্ধকার কাটিয়ে উঠতে পারবে।

লেখক: প্রাবন্ধিক, কলামিস্ট, সাংবাদিক।

Feb2
Feb2

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 4:15 pm
রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০ জুনের হিসাবে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম প্রশ্ন রেখে বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমান খেলাপি ঋণের পরিমাণ কত এবং ব্যাংকভিত্তিক হিসাব কী?

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬টি ব্যাংক (অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং সোনালী ব্যাংক পিএলসি) এর ৩০ জুন ২০২৬ ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।

তিনি জানান, অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ২৯০২৯ .৬৭ কোটি টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮৮৮.৭৯ কোটি টাকা, বেসিক ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮১৩১.০৯ কোটি টাকা, জনতা ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৭৫৩৯৬.৬৭ কোটি টাকা, রূপালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৯২৮১.৭৪ কোটি টাকা এবং সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৫০৪৮.৩৯ কোটি টাকা।

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 1:46 pm
দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং তৎসংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়।

এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। এ জন্য শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 9:26 am
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির এসআই সদস্য আলতাফ হোসেনকে (৫৮) কয়েকজন মিলে পিটিয়ে মেরে ফেলে। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।

এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তারা ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, আলতাফকে হোসেনকে মৃত আনা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই।

তিনি বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, সাভারের আমিনবাজরে নিহত আলতাফের জায়গা আছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।