চট্টগ্রামে কম্পিউটার অ্যক্সোসোরিজ বিক্রি প্রতিষ্ঠানে আগুন
প্রতিকী ছবি
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা চৌমুহনী এলাকায় একটি কম্পিউটার অ্যক্সোসোরিজ বিক্রির প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার ( ৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে চৌমুহনী এলাকার কম্পিউটার সিটিতে মো. জাবেদ হোসেনের মালিকানাধীন দোকানে অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। এতে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার এক্সেসরিজ পুড়ে গেছে।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌছে ৩০ মিনিটের চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন জোন ২ এর উপ সহকারি পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী। তিনি এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান।
তবে আগুনে প্রতিষ্ঠানটির বেশ কিছু সামগ্রী পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে যোগ করেন তিনি।
২৪ ঘণ্টা/রাজীব


আপনার মতামত লিখুন