খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদ তালেবানের নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ১০:৫৭ পূর্বাহ্ণ
কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদ তালেবানের নিয়ন্ত্রণে

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তালেবান। তবে আফগান সরকারের পক্ষ থেকে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

এর আগে রোববার দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি তার ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশ্যে কাবুল ত্যাগ করেছেন বলে জানা গেছে। কিন্তু আফগান প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়েছে নিরাপত্তার খাতিরে তারা প্রেসিডেন্টের অবস্থান সম্পর্কে কিছু বলতে চান না।

স্থানীয় সাংবাদিক বিলাল সারওয়ারি বিবিসিকে জানিয়েছেন, তালেবানের সাথে মতৈক্য হয়েছিল যে আশরাফ ঘানি প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু এর পরিবর্তে তিনি ও তার সহযোগীরা দেশ ত্যাগ করেন। প্রাসাদের কর্মচারীদের চলে যেতে বলা হয় এবং এরপর প্রাসাদটি জনশূন্য অবস্থায় পড়ে থাকে।

তালেবানরা পরে বার্তা সংস্থা রয়টার্সকে জানায় যে, তারা প্যালেস দখল করেছে।

আফগানিস্তানের শান্তি পরিষদের প্রধান এবং দেশটির শীর্ষ রাজনীতিক আবদুল্লা প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশ ত্যাগের কথা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, তালেবানের সাথে শান্তি আলোচনার লক্ষ্য নিয়ে জাতীয় আপোষ বিষয়ক এই উচ্চ পর্যায়ের শান্তি কাউন্সিল গঠন করা হয়।

‘আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ‘সাবেক প্রেসিডেন্ট’ বলে উল্লেখ করেন আবদুল্লা। তিনি বলেন দেশকে এই পরিস্থিতির মধ্যে ফেলে চলে গেছেন। সৃষ্টিকর্তার কাছে ঘানি দায়বদ্ধ থাকবেন এবং জাতি তার বিচার করবে’ ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় একথা বলেন আবদুল্লা।

এদিকে কাবুল আর্ন্তজাতিক বিমানবন্দরে গোলাগুলির খবর জানিয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। ওই বিমানবন্দরেই এখন দূতাবাসের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কাবুলের পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে উল্লেখ করে দূতাবাসের বার্তায় মার্কিন নাগরিকদের সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…