খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তালেবানের দ্রুত উত্থানে হতবাক মার্কিন প্রশাসন, বাইডেনের পদত্যাগ দাবি ট্রাম্পের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ১২:৪৩ অপরাহ্ণ
তালেবানের দ্রুত উত্থানে হতবাক মার্কিন প্রশাসন, বাইডেনের পদত্যাগ দাবি ট্রাম্পের

এতটা দ্রুতগতিতে তালেবানের প্রায় গোটা আফগানিস্তান নিয়ন্ত্রণের খবরে গতকাল রোববার হতবাক হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

এদিকে, আফগানিস্তান সংকট মোকাবিলায় ব্যর্থতার দায়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক বিবৃতিতে ট্রাম্প এ আহ্বান জানান। নিউইয়র্ক পোস্ট এ খবর জানিয়েছে।

বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও সেনাদের সরিয়ে আনার পরিকল্পনা ভেস্তে গেছে। তড়িঘড়ি করে তাঁদের আফগানিস্তান থেকে বের করে আনাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে।

অল্প সময়ের মধ্যে আফগান সরকারের পতন এবং এর ফলে সৃষ্ট গোলমেলে পরিস্থিতিকে বাইডেনের জন্য অগ্নিপরীক্ষা আকারে দেখা হচ্ছে। রিপাবলিকানেরা এরই মধ্যে সমালোচনা শুরু করেছেন। তারা বলছেন, জো বাইডেন ব্যর্থ হয়েছেন।

অথচ নির্বাচনি প্রচারণা থেকে শুরু করে এ পর্যন্ত বাইডেন নিজেকে আন্তর্জাতিক সম্পর্কে একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবেই আখ্যায়িত করে আসছেন। তাঁর দাবি, ২০ বছর ধরে চলে আসা যুদ্ধে অর্থ ও সামরিক শক্তি ব্যয় করে ক্লান্ত আমেরিকানরা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন গতকাল রোববার সিএনএনকে বলেন, আফগানিস্তানের সরকারি বাহিনী দেশরক্ষায় ব্যর্থ হয়েছে। ফলে আমরা আমাদের ধারণার চেয়ে কম সময়ে এমন পরিস্থিতি দেখলাম।

আফগান সংঘাত মোকাবিলা করা চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগে ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামার ওপরও সেনা প্রত্যাহারের চাপ ছিল। কিন্তু, তাঁরা সশস্ত্র গোষ্ঠী তালেবানের রাজনৈতিক উত্থানের কথা বলে সেনা প্রত্যাহার করেননি। অন্যদিকে, বাইডেন বেশ দ্রুতই তা বাস্তবায়নের পথে হাঁটলেন।

গত জুলাই মাসের শেষের দিকে এবিসি নিউজ ও আইপিএসওএস পরিচালিত এক জরিপে দেখা যায়, ৫৫ শতাংশ আমেরিকান আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে বাইডেনের সিদ্ধান্তকে সমর্থন করে।

মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য সিনেটর ক্রিস মারফি বাইডেনের অবস্থানকে সমর্থন দিয়েছেন। এক সাক্ষাতকারে ক্রিস মারফি বলেছেন, তালেবানের দ্রুতগতির বিষয়টি অবাক করার মতোই, তবে এই পরিস্থিতিকে পররাষ্ট্র নীতির ব্যর্থতা বলার সুযোগ নেই। এটা বহু আগে থেকেই পরিষ্কার ছিল যে, যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে আফগানিস্তান তালেবানের হাতে যাবে।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…