দিল্লি ও কলকাতা রুটে বিমানের নতুন ফ্লাইট সূচি ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৮ সকাল
দিল্লি ও কলকাতা রুটে বিমানের নতুন ফ্লাইট সূচি ঘোষণা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন ফ্লাইট সূচি ঘোষণা করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নতুন সময়সূচির বিষয়ে বিমানের ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন—মঙ্গলবার ও বৃহস্পতিবার—ফ্লাইট পরিচালনা করবে বিমান। পাশাপাশি আগামী বুধবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন—রোববার ও বুধবার—ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের যেকোনো সেলস্ অফিস, কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসব রুটের টিকেট সংগ্রহ করা যাবে।

বিমান জানিয়েছে, ঢাকা থেকে কলকাতা রুটে কানাডার ডি হ্যাভিল্যান্ডের তৈরি অত্যাধুনিক ‘ড্যাশ ৮-৪০০’ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নতুন এই উড়োজাহাজগুলোতে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র চার মিনিটে এয়ারক্রাফটের ভেতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে। এ ছাড়া দুই আসনের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত জায়গা, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকায় ভ্রমণ হবে আরামদায়ক ও আনন্দময়।

বিস্তারিত জানতে বিমানের ওয়েবসাইট ও ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন।

বিমান ওয়েবসাইট : www.biman-airlines.com

বিমান ফেসবুক পেজ : https://www.facebook.com/bimanbalaka

এন-কে

Feb2
Feb2