খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ওমিক্রনের পরে আসছে আরও ভয়াবহ করোনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ জানুয়ারি, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ
ওমিক্রনের পরে আসছে আরও ভয়াবহ করোনা

‘ওমিক্রন দিয়েই করোনা শেষ হবে’— এমন ধারণার কোনও ভিত্তি নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের আশঙ্কা এর পরে আরও ভয়ঙ্কর সংক্রমণও ঘটতে পারে।

ওমিক্রন দিয়েই করোনার শেষ। ওমিক্রন প্রাকৃতিক ভ্যাকসিন। ওমিক্রনের পরে করোনা খুব দুর্বল হয়ে যাবে— এমন নানান বক্তব্য প্রচার হচ্ছে। সাধারণ মানুষ তো বটেই, স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত অনেকেই এমন মতামত জানিয়েছেন। কিন্তু এ ধরনের কথার কোনও ভিত্তি নেই বলে জানিয়েছেন হালের গবেষকরা।

বিজ্ঞানীদের আশঙ্কা, ওমিক্রনের পরে করোনার যে রূপটি আসবে, সেটি মারাত্মক আকার নিতে পারে।

সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ভারতীয় বিজ্ঞানী কোভিডের রূপ বদল নিয়ে একটি গবেষণা চালিয়েছেন। দলের অন্যতম সদস্য রবীন্দ্র গুপ্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোভিড শেষ হতে চলেছে— এটা যাঁরা ভাবছেন, তাঁদের ভুল হতে পারে। এর পরে আরও বড় আকার নিয়ে ফিরতে পারে করোনার কোনও রূপ।

কেন ওমিক্রন দিয়েই করোনার শেষ বলে ধরে নেওয়া হয়েছে? রবীন্দ্র গুপ্তার মতে, ওমিক্রনকে ‘evolutionary mistake’ বা ‘বিবর্তনের বিভ্রম’ বলা যেতে পারে। করোনাভাইরাসও যে এমন ভাবে বিবর্তিত হতে চেয়েছে তা নয়। এটি ফুসফুসের ভিতরে মারাত্মক ভাবে ছড়াচ্ছে না। তাই ধরে নেওয়া হচ্ছে, এটি খুব মৃদু ভাবে সংক্রমণ ঘটাচ্ছে। কিন্তু আসলে তা নয়। করোনা ইতিমধ্যেই সংক্রমণের গতি বাড়িয়েছে। অন্য যে কোনও রূপের তুলনায় ওমিক্রন অনেক দ্রুত এবং সফল ভাবে সংক্রমণ ঘটাচ্ছে। অর্থাৎ এটি কোনও ভাবেই দুর্বল হয়নি, তা পরিষ্কার।

রবীন্দ্র গুপ্তার বক্তব্য, ‘অনেকেই ভাবছেন, ওমিক্রন প্রাকৃতিক ভ্যাকসিন। কিন্তু বিষয়টি তা নয়। এই রূপটি যে বড় সমস্যা সৃষ্টি করছে না, সেটা আমাদের জন্য ভালো। কিন্তু পরের রূপটি নিজেকে বদলাবে। এবং সেটি যে একই রকম ভাবে মৃদু উপসর্গ হিসাবে হাজির হবে, এমন ধরে নেওয়ার কোনও কারণ নেই।’ তাঁর ধারণা, পরের রূপটি ভয়ঙ্কর আকার নিতে পারে। তার সমূহ আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ‘ওমিক্রন খুব বেশি সমস্যার সৃষ্টি করছে না। তাই এই সময়টাকে কাজে লাগিয়ে যত বেশি সম্ভব টিকাকরণ করা উচিত। তাতে এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার সময় এবং শক্তি— দুটোই পাওয়া যাবে।’

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…