খুঁজুন
, ,

পরকীয়া সন্দেহে সীতাকুণ্ডে স্ত্রীকে নিজেই জবাই করে হত্যা করে পাষান্ড স্বামী, ১৬৪ ধারায় জবানবন্দি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 11 May, 2023, 9:36 pm
পরকীয়া সন্দেহে সীতাকুণ্ডে স্ত্রীকে নিজেই জবাই করে হত্যা করে পাষান্ড স্বামী, ১৬৪ ধারায় জবানবন্দি

স্ত্রীকে নিজ হাতে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে বলে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে খুন হওয়া গৃহবধূ রোশনী আক্তার সায়মা’র স্বামী দিদারুল আলম হৃদয়। স্বামী-স্ত্রী একে অপরকে পরকীয়ার সন্দেহের কারণে এমন হত্যাকান্ড বলে মনে করছে পুলিশ। বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে দিদারুল আলম।

গত মঙ্গলবার (৯ মে) উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের নতুন বাড়িতে জবাই করে স্ত্রীকে হত্যা করার পর এটিকে বাড়ীর লোকজন ডাকাতির ঘটনা বলে প্রচার করে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, পারিপার্শ্বকতা ও প্রযুক্তির সহায়তায় আমরা উপলব্ধি করতে সক্ষম হই যে, ঘটনাটি ভিকটিমের শ্বশুর বাড়ীর লোকজন ডাকাতির ঘটনা বলে প্রচার করলেও প্রকৃত পক্ষে ঘটনাটি হচ্ছে একটি পরিকল্পিত খুনের ঘটনা। এমতাবস্থায় আমি ভিকটিমের স্বামী, ভিকটিমের ননদসহ অন্যান্যদের মোবাইল ফোন এবং অন্যান্য বিষয়াদি প্রযুক্তির আলোকে অনুপঙ্খ পর্যালোচনা করি এবং অনুসন্ধানে প্রাপ্ত তথ্যাদির বিষয়ে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ থানার স্পেশাল টিমের সঙ্গে আলোচনা করি। উক্ত আলোচনার প্রেক্ষিতে আমার প্রাপ্ত তথ্যাদি ও পারিপার্শ্বিকতায় প্রকাশিত তদন্তে প্রাপ্ত ফলাফল সম্পর্কে সকলে একমত পোষন করেন যে, ঘটনাটি সম্পূর্ণ ভাবে একটি পরিকল্পিত খুনের ঘটনা। পরবর্তীতে আমি ও আমার স্পেশাল টিমের অফিসাদের নিয়ে ভিকটিমের স্বামী দিদারুল আলম প্রকাশ হৃদয়কে তথ্য প্রযুক্তির আলোকে নিবিড় জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসবাদে ভিকটিমের স্বামী এক পর্যায়ে স্বীকার করেন যে, তিনি নিজেই তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।

আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে আসামী দিদারুল আলম স্বীকার করেন যে, ঘটনার দিন সে পরিবারের কাউকে কোন কিছু না বলে রাত অনুমান ১০ টার দিকে তার বাড়ীতে এসে পৌছায়। বাড়ীতে পৌছে সে তার স্ত্রীর শয়ন কক্ষের পাশে গিয়ে উকি দিয়ে দেখেন যে, তার স্ত্রী তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন। তখন তার অতিরিক্ত গরম অনুভুত হওয়ায় সে তাদের পুকুর পাড়ে খড়ের গাদার পাশে গিয়ে অবস্থান করেন। সেখানে গিয়ে সে তার স্ত্রীকে ফোন দেয় এবং পুকুর পাড়ে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে আসতে বলে। তখন তার স্ত্রী তাকে বলে যে, আমি আসতে পারি কিন্তু তুমি আমাকে কোন স্পর্শ করবে না। পরবর্তীতে তার স্ত্রী পুকুর পাড়ে পিছনে হাত দিয়ে আসেন। আসার পরে সায়মার স্বামী দিদারুল আলম হৃদয় তাকে জিজ্ঞাসা করে যে, তোমার ফোন কোথায় এবং আলাপ চারিতার এক পর্যায়ে সে তার স্ত্রীকে ঠোটে জোর পূর্বক আদর করেন। এতে সায়মা ক্ষিপ্ত হয়ে যায়। এরপর হৃদয়ের হাতে থাকা ছুরি দিয়ে সায়মা’র গলায় পৌছ দেয়। এসময় ধড়পড় শুরু করে। তাতে কোন কাজ না হলে তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে। তখন স্বামী দেখেন যে, সায়মা আর বাঁচবে না এবং তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমতাবস্থায় হৃদয় নিজে ছুরি নিয়ে তার গলা কেটে দেয় এবং বুকের বাম পাশে তিনটি কোপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। কিছুক্ষন ঘটনাস্থলে বসে থেকে পাশে খোলা মাঠ দিয়ে হাবিব রোডে চলে যায়। ঘটনাটি অন্য দিকে প্রবাহিত করার জন্য সাড়ে ১২ টার দিকে বাড়ীতে পুলিশের উপস্থিতি নিশ্চিত হয়ে সে তার কর্মস্থল ফটিকছড়ি থেকে এসেছে মর্মে প্রমান করার চেষ্টা করে।

ওসি তোফায়েল আহমেদ বলেন, আমার প্রাথমিক তদন্তে ভিকটিম ও ভিকটিমের স্বামী একে অপরের উপরে পরকীয়া সন্দেহ হওয়ায় এই হত্যা সংগঠিত হয়েছে মর্মে প্রকাশ পায়। এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা। ঘটনার বিষয়ে আরো গভীর তদন্ত অব্যহত রয়েছে। ভিকটিমের স্বামী বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে ঘটনার বিষয়ে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন। এদিকে ঘটনার পরদিন স্বামী দিদারুল আলম ও এক ননদ রেশমাকে আসামী করে সীতাকুণ্ড মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত গৃহবধূ সায়মার পিতা বেলাল উদ্দিন।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।