খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ২০ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩, ৪:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রামে ২০ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতির সময় একজনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ২০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার দিদারুল আলম প্রকাশ দিদার (৪৫) উপজেলার ফটিকালতি এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ১০টায় চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ২০০৩ সালের ২৫ নভেম্বর দিবাগত রাতে একদল ডাকাত হাটহাজারীতে সড়কে সাধারণ লোকজনকে আটকে তাদের হাত-পা বেঁধে নির্যাতন করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছিল। এ সময় জাহাঙ্গীর আলম নামে একব্যক্তি ওই পথে যাওয়ার সময় তাকেও আটকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার সময় তিনি বাধা দেন। এতে তার সাথে ডাকাতদলের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তিনি ডাকাতদের চিনে ফেলেন এবং চিৎকার চেঁচামেচি শুরু করেন। বিষয়টি বুঝতে পেরে ডাকাত দলের সদস্যরা জাহঙ্গীর আলমকে ছুরিকাঘাত ও রাম দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা এসে তাকেসহ ঘটনাস্থল থেকে আরও ৭/৮ জনকে উদ্ধার করে। পরে আহত জাহাঙ্গীরকে উদ্ধার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহঙ্গীর আলমের মৃত্যু হয়। ঘটনার দিন ভুক্তভোগী ফজল আহম্মদ একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মামলা দায়েরের পরই আসামি দিদারুল আলম প্রকাশ দিদারকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু জেল থেকে জামিনে বের হয়ে আসে দিদার। এরপর কিছুদিন নিয়মিত হাজিরা দিয়ে থাকলেও একসময় হাজিরা দেওয়া বন্ধ করে দেয়। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে সে পলাতক। গত ৩০ মে সমস্ত সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে দীর্ঘ বিচার কার্য প্রক্রিয়া শেষে আসামি দিদারুল আলম দিদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ৩৯৪/৩৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডসহ আদালত তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টায় নগরীর ফিরিঙ্গীবাজার এলাকা থেকে আসামি দিদারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি এবং মাদক আইনে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…