খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চবির প্রধান ফটকে তালা

প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার ছাত্রলীগের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৮:১৬ পূর্বাহ্ণ
প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার ছাত্রলীগের

মানহীন খাবারের দাম বৃদ্ধি, ইচ্ছেমতো ভাড়া আদায়, ভর্তিচ্ছুদের ভোগান্তি, হলের অস্বাস্থ্যকর পরিবেশ ইত্যাদি কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রায় ৪৫ মিনিট ধরে চলা বিক্ষোভ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৮ মে) রাত ৮টা ৩০ মিনিটে প্রধান গেট আটকে দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। জানা যায়, ১৬ মে থেকে চবিতে শুরু হয় ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা। পরীক্ষার শুরু থেকেই খাবারের দাম ও রিকশা এবং বাস ভাড়া নিয়ে শুরু হয় অভিযোগ। মানহীন খাবারের ইচ্ছামতো দাম রাখছে বিশ্ববিদ্যালয় দোকানিরা।

তবে ভ্রুক্ষেপহীন প্রশাসন। পাশাপাশি ভাড়া বেড়েছে কয়েকগুণ। ২০ টাকার ভাড়া ক্ষেত্রবিশেষে রাখা হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। এ নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে সমালোচনা। আন্দোলনকারীরা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর কর্মী এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

আন্দোলকারী ছাত্রলীগকর্মী সৌরভ ভূইয়া বলেন, ভর্তি পরীক্ষার প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সিন্ডিকেট করে কয়েকগুণ ভাড়া আদায় করছে বাস, সিএনজি চালকরা। বারবার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও প্রশাসনের অবস্থান শূন্য। এর প্রতিবাদে আমাদের অবস্থান কর্মসূচি।

তবে ৩ নম্বর বাসের ড্রাইভার মোহাম্মদ নূরনবী বলেন ভিন্ন কথা। বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলেই আমাদের থেকে ১০০ টাকা করে চাঁদা নেয়। এজন্য আমরা কিছু টাকা বাড়িয়ে নেই। তবে কে চাঁদা নেন তার যথাযথ জবাব দিতে পারেননি তিনি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু জানান, অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা দিতে আসছে। কিন্তু প্রশাসনের কোনো তদারকি নেই। হলে থাকে না বিদ্যুৎ ও পানি। হাজার হাজার ভর্তিচ্ছুর কষ্ট দেখেও দেখার কেউ নেই। এভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলতে পারে না। আমাদের দাবিগুলো অব্যবস্থাপনা ও অনিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে তারা কাল থেকে বিষয়গুলো জোরালোভাবে দেখবেন। সেই আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, কিছু অভিযোগে ছাত্রলীগের কর্মীরা আন্দোলন শুরু করে।অভিযোগগুলো আমরা আগেও পেয়েছি। এরই মধ্যে বিকেলে ভাড়া বেশি নেওয়ার কারণে কয়েকজন বাস সিএনজি চালককে জরিমানাও করা হয়েছে। কাল থেকে আরও কঠোরভাবে বিষয়গুলো দেখা হবে।

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…