ফ্রেন্ডস ক্লাব দোজোতে সম্পন্ন
নগরীর আসকার দিঘীর পাড়স্থ ঐতিহ্যবাহী কারাতে ক্লাব ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমীর এপ্রিল-২০২৩ সেশনের কিউ গ্রেডিং এন্ড পারফরমেন্স ইভালুয়েশন টেস্ট শুক্রবার (১২ মে) ফ্রেন্ডস ক্লাব দোজোতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠিত এবারের টেস্টে অংশগ্রহণ করেছে ৪৭০ এর বেশী প্রশিক্ষণার্থী। পরীক্ষায় প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেন হোনকে সোতোকান কারাতে-দো এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি ও ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমীর প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার। সহকারী পরীক্ষকের দায়িত্ব পালন করেন ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমীর সিনিয়র প্রশিক্ষক সেন্সি সোনামণি চাকমা ও হোনকে সোতোকান কারাতে-দো এসোসিয়েশন এর প্রযুক্তিগত পরিচালক সেন্সি তীর্থ তালুকদার।


আপনার মতামত লিখুন