খুঁজুন
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসসিতে চট্টগ্রাম বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫, এগিয়ে মেয়েরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৪:২৩ অপরাহ্ণ
জেএসসিতে চট্টগ্রাম বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫, এগিয়ে মেয়েরা

২৪ ঘন্টা ডট নিউজ।রাজীব : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৯৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১ দশমিক ৪১ শতাংশ বেশি। গতবছর এ বোর্ডে পাসের হার ছিলো ৮১ দশমিক ৫২ শতাংশ।

গতবারের তুলনায় এ বছর জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও ৮শ ১০ জন বেশি। এবছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৫ হাজার ২৩১ জন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর পরীক্ষায় অংশগ্রহণ থেকে শুরু করে পাসের হার এবং জিপিএ-৫সহ সকল সূচকেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এবারের জেএসসি পরীক্ষায় শতভাগ ইংরেজি ও গণিত বিষয়ে পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। বেড়েছে শতভাগ পাসের বিদ্যালয়ের সংখ্যা। গত বার শূণ্য পাসের একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও এবার একটিও নেই।

জেএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এগিয়ে মেয়েরা : এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ২৭৪টি বিদ্যালয়ের ২ লাখ ৮ হাজার ৯৬২ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও পরীক্ষা দিয়েছে ২ লাখ ৫ হাজার ৮৭১ জন শিক্ষার্থী। পাস করেছে ১ লাখ ৭০ হাজার ৭৩৪ জন।

এরমধ্যে এক লাখ ১৪ হাজার ৭৯২ জন ছাত্রী জেএসসিতে অংশগ্রহণ করে পাস করেছে ৯৫ হাজার ৩৩২ জন। পাসের হার ছিলো ৮৩ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ সংখ্যা ছিল ৮০ দশমিক ৯২। অন্যদিকে ৯১ হাজার ৭৯ জন ছাত্র শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ৭৫ হাজার ৪০২ জন শিক্ষার্থী। যার পাসের হার ৮২ দশমিক ৭৯ শতাংশ। গত বছর ছিল ৮২ দশমিক ২৭।

জিপিএ ৫ প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরা। এবছর জিপিএ-৫ প্রাপ্তি ৬ হাজার ৪১ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা রয়েছে ৩ হাজার ৬২২ জন এবং ছাত্র রয়েছে ২ হাজার ৪১৯ জন।

চট্টগ্রাম বোর্ডে বেড়েছে শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান : এ বোর্ডে গতবারে তুলনায় শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৩টি। এবার ১০২টি বিদ্যালয়ে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। গতবার ছিল ৮৯টি। তাছাড়া গতবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ১টি শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও এবার তা ছিলনা।

এদিকে শতভাগ ইংরেজি ও গণিত বিষয়ে পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে এবার। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, গণিত বিষয়ে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২ শত ৭৫টি, যা গত বছর ছিলো ২ শত ৯টি। এছাড়া ইংরেজি বিষয়ে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২ শত ২২ টি, যা গত বছর ছিলো ১ শত ৯৩ টি।

চলতি বছর জিপিএ ভিত্তিতে শিক্ষা বোর্ড সেরা তিনটি স্কুল নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর উচ্চ বিদ্যালয় ও বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় সেরা তিনে জায়গা করে নিয়েছে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল রয়েছে প্রথম স্থানে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ৩৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৭৮ জন পেয়েছে জিপিএ-৫। তাছাড়া বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় (বাওয়া) রয়েছে তিন নম্বর স্থানে।এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০২ জনের সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন।

সেরা তিনে স্থান করে নেওয়ায় এ তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাঁধভাঙা উল্লাসে মেতেছেন। শিক্ষার্থীরা জানায়, জেএসসির ফলাফলে সাফল্যতার ধারাবাহিকতা বজায় রেখে এসএসসি ও এইচএসসিতে ভালো রেজাল্ট করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে তারা চেষ্টা করবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জানিয়েছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত পদক্ষেপ, খাতা মূল্যায়নে আন্তরিক হওয়ার নির্দেশনা এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা বাড়ার কারণে জেএসসির ফলাফলে ইতিবাচক প্রভাব পড়েছে।

Feb2

বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:১২ পূর্বাহ্ণ
বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল মরক্কো। তবে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছে মরক্কো। মাত্র ৭১ সেকেন্ডেই করা ইসমায়েল সাইবারির গোলই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার দেশটি।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ৭১ সেকেন্ডের মাথায় ডান দিক থেকে বাড়ানো বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান ইসমায়েল সাইবারি। যা এই টুর্নামেন্টের দ্রুততম গোল।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে দ্রুততম গোল করেছিল চেক প্রজাতন্ত্রের সাদিলেক। ম্যাচের ৬ মিনিটে গোল করেছিলেন তিনি। অন্যদিকে, সাইবারি এটি টুর্নামেন্টের দ্বিতীয় গোল। ব্রাজিলের বিপক্ষে গোলের দেখা পেয়েছিলেন এই স্ট্রাইকার।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। বিশেষ করে শেষ দিকে আক্রমণের চাপ বাড়ায় দলটি। এক পর্যায়ে দুটি পেনাল্টির আবেদনও জানায় স্কটিশরা, কিন্তু কোনোটিই আমলে নেননি রেফারি।

শেষ পর্যন্ত সমতায় ফেরার মতো গোল আর পায়নি স্কটল্যান্ড। ফলে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে টপকে ওপরে উঠে গেলো মরক্কো।

টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ণ
টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ইনজুরিতে আক্রান্ত তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচকে ছাড়াই বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশটি নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে। আজ (শনিবার) অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে মার্কিনীরা পা রেখেছে রাউন্ড অব থার্টি টু–তে।।

এর আগে ১৯৯৪ সালে সর্বশেষ বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। সেবার তারা গ্রুপপর্বে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে পরবর্তী রাউন্ডে ওঠে। তবে ওই আসরে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় শেষ ষোলো থেকে। এবারই প্রথম আসরের প্রথম দুই ম্যাচ জিতে যুক্তরাষ্ট্র নকআউট পর্ব নিশ্চিত করল।

ম্যাচের মাত্র ১১ মিনিটেই অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ দিক দিয়ে দারুণ এক দৌড়ে আক্রমণে ওঠেন ফোলারিন বালোগুন। গত ম্যাচে জোড়া গোল করা এই স্ট্রাইকার সতীর্থ রিকার্ডো পেপি’র উদ্দেশে বল বাড়ালে, তার আগেই সামনে থাকা সকারুজ ডিফেন্ডারে গায়ে লেগে তাদের জালৈ জড়ায়।

এরপর ৪৩ মিনিটে ২১ বছর বয়সী অ্যালেক্স ফ্রিম্যানের যুক্তরাষ্ট্রের স্কোরলাইন ২-০ করেছেন। সেট-পিস থেকে আসা আক্রমণে সার্জিনো ডেস্টের ডিফ্লেক্টেড শট হেড করে জালে পাঠান ফ্রিম্যান। ভিডিও রিভিউয়ের পর গোলটি নিশ্চিত করা হয়। যা বিশ্বকাপে তার প্রথম গোল।

এর আগে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেই সবার আগে নকআউট পর্বে উঠেছে। এবার সেই দলে আরেক আয়োজক যুক্তরাষ্ট্রও যোগ দিলো।

বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার মোকামতলা উপজেলায় সদ্য গঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আজ বিকেলে আমাকে ফোন করেছিলেন। তিনি দুইটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে তৈরি হওয়া বিতর্কে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, বিভিন্ন মহলে সমালোচনার কারণে বিষয়টি সরকারে ভাবমূর্তির ক্ষতি করেছে বলেও মনে করা হচ্ছে। এ কারণেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র আরও জানায়, নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে।

নতুন নাম চূড়ান্ত করার আগে আরেকটি গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মতামত দিতে বলা হবে। এরপর প্রস্তাবিত নামগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন নাম চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় সদ্য গঠিত তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর এ সিদ্ধান্ত এলো।

নামগুলো তার পারিবারিক উপাধি ও দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় গত সোমবার সংসদে প্রতিমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয়।

তবে অভিযোগ নাকচ করে সংসদে শাহে আলম বলেন, ‘নামগুলো অলৌকিকভাবে তার ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।’