খুঁজুন
, ,

নগরীর জে.এম. সেন হলে স্বামী সুসিদ্ধানন্দ মহারাজের জন্মোৎসব কাল শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 31 December, 2019, 11:06 pm
নগরীর জে.এম. সেন হলে স্বামী সুসিদ্ধানন্দ মহারাজের জন্মোৎসব কাল শুরু

নগরীর রহমতগঞ্জ জে.এম.সেন হলে স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতী মহারাজের ৫৬তম শুভ আর্বিভাব উপলক্ষ্যে ৩দিনব্যাপী মহোৎসব আগামীকাল ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।

বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী যোগাশ্রমের আয়োজনে এ মহোৎসবে নানান কর্মসূচিতে সাজানো হয়েছে প্রতিটি পর্ব।

উৎসবের ১ম দিন বুধবার ঊষালগ্নে বৈদিকমন্ত্র আবৃত্তি সহকারে ৫৬টি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বৈদিক শান্তিমন্ত্র পাঠের মধ্য দিয়ে পরমপূজ্য গুরুদেবের জন্মোৎসবের শুভারম্ভ। সকাল ৭টায় জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন। ৮টায় আরতি, স্তব-স্তুতি, প্রার্থনা এবং পঞ্চদেবতাদির পূজা-অর্চনা, ৯টায় শ্রীগুরু ভগবানের পূজা, সাড়ে ১০টায় শ্রী গুরুভগবানের চরণকমলে পুষ্পাঞ্জলি এবং মাল্যদান, সাড়ে ১১টায় শ্রীগুরু ভগবানের আর্শীবচন, দুপুর ১২টায় ভোগারতি, আনন্দগীতি ও প্রার্থনা, ১টায় প্রসাদ আস্বাদন ও ভক্তি সংগীতাঞ্জলি। বিকেল ৩টায় বেদান্তের আধারে সংগীতময় ভাগবত কথা পরিবেশন করবেন ড. পল্লবী বসু দত্ত।

বিকেল ৫টায় সনাতন ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, মহান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেদান্তাচার্য ড. স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী মহারাজ, অতিথি থাকবেন ড. বৃন্দাবনবিহারী দাস কাঠিয়াবাবাজী, অধ্যাপক ড. কিংকর সামানন্দ মহারাজ, স্বামী শর্বানন্দ গিরি মহারাজ, কিংকর মধুমঙ্গল দাস কাঠিয়াবাবা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এতে স্বাগত বক্তব্য রাখবেন গোমদণ্ডী যোগাশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি, রাত ৮টায় অঞ্জন উপধ্যায় ও তাঁর সম্প্রদায় পরিবেশন করবেন লীলা কীর্ত্তন।

২য় দিন বৃহস্পতিবার কর্মসূচিতে রয়েছে ঊষালগ্নে বৈদিক শান্তিমন্ত্র পাঠ, প্রার্থনা ও বিষ্ণু সহস্রনাম পাঠ, সকাল ৭টায় শ্রী গীতা পূজা ও গীতা পারায়ণ, সাড়ে ৭টায় দেবপূজা ও গুরুব্রহ্মের পূজা, ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শাখার আয়োজনে রক্তদান কর্মসূচি, ১১টায় মঙ্গলময় বিশ্বশান্তি যজ্ঞ, দুপুর ১২টায় ভোগারতি, গীতারতি ও প্রার্থনা, ১টায় প্রসাদ আস্বাদন ও ভক্তি সংগীতাঞ্জলি, বিকেল ৩টায় বেদান্তের আধারে সংগীতময় ভাগবত কথা পরিবেশন করবেন ড. পল্লবী বসু দত্ত। বিকেল ৫টায় ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, মহান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, অতিথি থাকবেন রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর জহর লাল হাজারী, অবসরপ্রাপ্ত উপ সচিব দিলীপ কুমার চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুনীল ধর ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. নারায়ণ ধর। সন্ধ্যা ৭টায় আরাত্রিক নিবেদন, রাত ৮টায় অঞ্জন উপধ্যায় ও তাঁর সম্প্রদায় পরিবেশন করবেন লীলা কীর্ত্তন।

৩য় দিন শুক্রবার কর্মসূচিতে রয়েছে ঊষালগ্নে মঙ্গলারতি, বৈদিক শান্তিমন্ত্র পাঠ ও প্রার্থনা, সকাল ৭টায় দেব পূজা, গুরু পূজা এবং সপ্তশতী চন্ডীপাঠ যজ্ঞ, ৮টায় বর্ণাঢ্য মঙ্গলময় শোভাযাত্রা, ১১টায় সাধু সমাবেশ ও সাধু প্রবচন, দুপুর ১২টায় রাজ ভোগ নিবেদন ও প্রার্থনা, ১টায় প্রসাদ আস্বাদন, বস্ত্র বিতরণ, দেড়টায় ভক্তি সংগীতাঞ্জলি। বিকেল ৪টায় মহতী ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী মহারাজ, ড. বৃন্দাবনবিহারী দাস কাঠিয়াবাবা, স্বামী শর্বানন্দ গিরি মহারাজ, ড. কিংকর সামানন্দ মহারাজ, কিংকর মধুমঙ্গল দাস কাঠিয়াবাবা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব তপন চন্দ্র বণিক, অতিরিক্ত সচিব দীপক চক্রবর্ত্তী, এডভোকেট সুলীন সরকার। সভায় ধন্যবাদ প্রদান করবেন গোমদণ্ডী যোগাশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি ও যোগাসন প্রদর্শন করবে গোমদণ্ডী যোগাশ্রমের বিদ্যার্থীবৃন্দ। রাত ৮টায় অঞ্জন উপধ্যায় ও তাঁর সম্প্রদায় পরিবেশন করবেন লীলা কীর্ত্তন। রাত সাড়ে ১০টায় বৈদিক শান্তিমন্ত্রের মধ্য দিয়ে মহোৎসবের পূর্ণাহুতি ঘোষণা করা হবে।
তিনদিনব্যাপী এ মঙ্গলময় আয়োজনে সকলের উপস্থিতি কামনা করেছেন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি গোমদণ্ডী যোগাশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ।

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।