খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাঁচামরিচের বাজারে আগুন, ৩০০ ছাড়িয়েছে দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ণ
কাঁচামরিচের বাজারে আগুন, ৩০০ ছাড়িয়েছে দাম

হঠাৎ করেই কাঁচামরিচের বাজারে আগুন। এক লাফে নিত্যপণ্যটি ত্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে। রাজধানীর বাজারে এক কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়।

মঙ্গলবার (২৭ জুন) সকালে চট্টগ্রামের কয়েকটি কাঁচাবাজার ঘুরে এই মাত্রাতিরিক্ত দর চোখে পড়েছে।

এদিন সকালে নগরীর আকবরশাহ এলাকার সবজির দোকানে কাঁচামরিচের দেখা মেলেনি। ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের বেশির ভাগই অন্যান্য সবজি ফেরি করলেও দেখা যায়নি কাঁচামরিচ।

কারণ জানতে চাইলে মো. জামাল হোসেন নামের একজন সবজি বিক্রেতা জানান, কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় তিনি মরিচ আনেননি।

পাহাড়তলী এলাকার আল্লাহর দান সবজি দোকানে কাঁচামরিচের দেখা নেই দুই দিন ধরে। এর কারণ জানতে চাইলে দোকানি সাইফুল ইসলাম বলেন, ‘এক পোয়া কাঁচামরিচ ৮০ টাকা বেচতে হয়। কাস্টমার আইসা ১০ টাকার মরিচ চায়। কেমনে দেই? তাই আনি নাই।’

এদিকে ৮০ থেকে ৯০ টাকা পোয়া দরে কাঁচামরিচ বিক্রি করতে দেখা গেছে নয়া বাজার, কর্ণেলহাট বাজার, কর্ণফুলী মার্কেট, বহদ্দারহাট বাজারে। চট্টগ্রামের আরও কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, একই দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে।

দুই সপ্তাহ আগেও চট্টগ্রামের বাজার কাঁচামরিচের দাম স্বাভাবিক ছিল। কয়েক দিনের ব্যবধানে ১২০ টাকা থেকে ৩২০ টাকায় পৌঁছেছে কাঁচামরিচ। অর্থাৎ এই সময়ে কেজিপ্রতি এই নিত্যপণ্যের দাম বেড়েছে ২০০ টাকা।

দেশের কৃষকরা যাতে ন্যায্য দাম পান সেজন্য গত বছরের ২৪ আগস্ট থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল। কিন্তু দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে সম্প্রতি আমদানির অনুমতি দিয়েছে সরকার। ইতোমধ্যে ১৫ টনের বেশি কাঁচামরিচ দেশে এসেছে বলে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কিন্তু তারপরও কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

সবজি ব্যবসায়ীরা বলছেন, ঈদে সাধারণত কাঁচামরিচ, টমেটো, শসা ও লেবুর চাহিদা বেড়ে যায়। এজন্য এসবের দাম বাড়তি। তাছাড়া সম্প্রতি বৃষ্টি হওয়ায় কাঁচামরিচের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এর দাম অস্বাভাবিক।

বর্ষায় কাঁচামরিচের সংকট দেখা দিতে পারে এমন আভাস গত ২১ জুনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন। সেদিন কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেই পরামর্শও দিয়েছিলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, সামনে বর্ষা আসছে। কাচাঁমরিচের দাম বেড়ে যাবে। তখন অনেকেই অনেক কিছু বলবেন। তাই আমি মনে করি, এখনই কাচাঁমরিচ কিনে শুকিয়ে রাখুন। যখন দাম বাড়বে তখন সেটা ভিজিয়ে খাবেন। একটু ভিজিয়ে নিলেই আসল কাঁচামরিচের স্বাদ পাওয়া যায়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…