খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় চাষ হচ্ছে ‘চারাপিতা’ মরিচ, ১ কেজির দাম ২৮ লাখ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণ
কুমিল্লায় চাষ হচ্ছে ‘চারাপিতা’ মরিচ, ১ কেজির দাম ২৮ লাখ

দেশে বিশ্বের দামি মরিচের চাষ হয়েছে কুমিল্লায়। মরিচের নাম চারাপিতা। যার প্রতিকেজি গুড়ো মরিচের দাম ২৬ হাজার মার্কিন ডলার বলে দাবি করেন চাষি আহমেদ জামিল সেলিম। যা বাংলাদেশি টাকায় ২৮ লাখের বেশি। চাষি আহমেদ জামিল সেলিম নগরীর ঠাকুরপাড়ায় তার নিজের বাগান বাড়ির বাসায় এই মরিচের গাছ লাগান। মরিচ গাছ দেখতে স্থানীয়রা এখন প্রায়ই তার বাড়িতে ভিড় করছেন। তিনি ৬ বছরের চেষ্টায় এই মরিচের বীজ থেকে চারা উৎপাদন করেন।

আহমেদ জামিল সেলিম বলেন, এর আগে ব্ল্যাক টমেটো, বিশ্বের বেশি ঝাল মরিচসহ বিভিন্ন ফসল নিয়ে কাজ করেছি। ৬ বছর আগে ইন্টারনেটে জানলাম দামি মরিচ চারাপিতা। জন্মে পেরুতে। সেখান থেকে বীজ এনে লাগিয়ে সফল হইনি। পরে আমার এক বড় ভাই নগরীর মহিলা কলেজ রোডের বাসিন্দা মেজবাহউজ্জামান বাবুর সহযোগিতা চাই। তিনি আমেরিকা থাকেন। তার কাছে বীজ পাঠিয়ে বলি তিনি যেন বপন করেন। তিনি বীজ লাগানোর পরে এক সপ্তাহ যায়, দুই সপ্তাহ যায় চারা আর গজায় না। এক মাস পরে তিনি জানান, কয়েকটি চারা গজিয়েছে। তিনি সেগুলো পরিচর্যা করেন। সেই গাছের মরিচের বীজ আবার আমাকে আবার পাঠান। আমি ৫০টি বীজ লাগানোর পরে ৫টি গজিয়েছে। ২টি গাছ ঢাকার বনশ্রীর বাসায় এবং ৩টি কুমিল্লার বাসায় লাগিয়েছি। গাছগুলোর আলো প্রয়োজন। শেডের নিচে রাখতে হয়। আবার গাছে নিয়মিত সেচও দিতে হয়। কাঁচা অবস্থায় সবুজ,পাকলে হলুদ দেখায়। দেখতে অনেকটা গোল মরিচের মতো। এর গন্ধটাও অদ্ভুত। আমি চাই দেশে এই মরিচ বাণিজ্যিক ভাবে চাষ হোক। দেশের কৃষি ও কৃষক সমৃদ্ধ হোক।

কৃষক আহমেদ জামিল সেলিমের দাবি, চারাপিতা মরিচ পৃথিবীর সবচেয়ে দামি মরিচ। এককেজি মরিচের দাম ২৬ হাজার ডলার। সুগন্ধি এ মরিচ মূলত ধনীরা ব্যবহার করেন। আরব দেশের রাজা-বাদশাহরা তাদের খাবারে এ মরিচ ব্যবহার করতেন। মক্কার অনেক দামি হোটেলেও এটি ব্যবহার করা হয়। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আবাদ হওয়া এ জাতের মরিচে ঝাল কম।

কৃষি ও পরিবেশ সংগঠক মতিন সৈকত বলেন, বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এখানে যেকোন ফসল উৎপাদন হয়। চারাপিতা মরিচ চাষ তার ভালো উদাহরণ। আহমেদ জামিল সেলিম একজন সৃজনশীল চাষি। তিনি বিভিন্ন সময় ব্যতিক্রম ফসল সংগ্রহ করেন। চারাপিতা মরিচ চাষ যদি বাণিজ্যিক ভাবে সফল হয় তাহলে কৃষকরা উপকৃত হবেন। অনলাইন বীজ ব্যাংক প্রতিষ্ঠাতা কৃষিবিদ তারিক মাহমুদুল ইসলাম বলেন, চারাপিতা মরিচ দেশে আগে কোথাও চাষ হয়েছে কিনা আমার জানা নেই। কুমিল্লায় চাষ হওয়া মরিচের মান ও দামের বিষয়টি খোঁজ নিয়ে বলতে হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামসিল আরেফিন ভূঁইয়া বলেন, ‘এটি সুগন্ধিজাতীয় মরিচ। এটি আমেরিকা মহাদেশে হয়। বাংলাদেশে তেমন হয় না। কৃষক জামিল শখের বসে লাগিয়েছেন। এখন তার বাগানে তিনটি গাছে মরিচ ধরেছে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার সদ্য সাবেক উপ-পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান বলেন, আহমেদ জামিল সেলিমকে ব্যক্তিগত ভাবে চিনি। তিনি বিভিন্ন সময় নতুন ফসলের চাষ করেন। তার দাবি- তিনি বিশ্বের দামি মরিচ চারাপিতার চাষ করেছেন। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…