খুঁজুন
, ,

হিলিতে পানির দামে সবজি,১ শত টাকায় ব্যাগ ভর্তি বাজার!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 20 November, 2023, 8:49 pm
হিলিতে পানির দামে সবজি,১ শত টাকায় ব্যাগ ভর্তি বাজার!

জয়পুুরহাটের সীমান্ত। ঘেষা দিনাজপুরের বাংলা হিলিতে পানির দামে বিক্রি হচ্ছে শীতকালীন সব ধরনের সবজি। বর্তমানে ১০০ টাকায় ব্যাগভর্তি সবজি কেনা যাচ্ছে; বিগত সময়ে ৫০০ টাকার সবজি কিনেও ব্যাগ ভরেনি। এতে খুশি সবজি কিনতে আসা সাধারণ ক্রেতারা। তবে হঠাৎ এভাবে দাম পড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকরা।গতকাল সোমবার (২০ নভেম্বর) বাংলা হিলি সবজি বাজারে ঘুরে দেখা যায়, প্রতিটা সবজির দোকানে ডালিভর্তি হরেক রকমের শীতকালীন সবজি শোভা পাচ্ছে। প্রতিটা দোকানে রয়েছে ক্রেতাদের ভিড়।

এ বিষয়ে সবজি বাজারে কথা হয় ক্রেতা আক্কাস আলীর সাথে কথা বললে তিনি বলেন, বর্তমানে হিলি বাজার সবজিতে ভরপুর। দামও আলহামদুলিল্লাহ অনেকটা কম; যে কারণেই অনেক সবজি কিনলাম। এক ব্যাগ সবজি ১০০ টাকা দিয়ে ভরে গেল; বিগত সময়ে ৫০০ টাকার সবজি কিনেও ব্যাগ ভরেনি।আরেকজন ক্রেতা শফিক বলেন, বেগুন ২০ টাকা কেজি, মুলাই ১০ , সিম ৪০, বাঁধাকপি ৩০, পটল ২৫ ও কাঁচা মরিচ ৮০ টাকা কেজিতে নিয়েছি। এভাবে যদি দাম থাকে তাহলে তো আমাদের জন্য অনেকটা সুবিধা।

বাজারে সবজির দোকানদার বুলবুল মিঁয়া বলেন, বর্তমানে সবজি দাম অনেকটা কম; যে কারণেই বেচা-বিক্রি অনেকটা বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে বেগুন বিক্রি হতো এক মণ; এখন পাঁচ থেকে ছয় মণ বিক্রি হচ্ছে। এভাবে প্রতিটা সবজিই মণে মণে বিক্রি হচ্ছে।আরেক সবজি দোকানদার সোহেল বলেন, এইসব সবজি আগে আমরা বগুড়া মহাস্থানসহ বিভিন্ন জায়গা থেকে আনতাম; এখনই এসব সবজি আসছে পার্শ্ববর্তী উপজেলা বিরামপুর,পাঁচবিবিসহ আশপাশে থেকে। এবার শীতকালীন আগাম সবজি অনেক আবাদ হয়েছে; দামও অনেক কম। যে কারণে আমরা প্রতিদিন বস্তায় বস্তায় সবজি আনছি। আগে যেখানে প্রতিদিন ৫০০ টাকা লাভ করা খুব কষ্ট হতো; এখন আমদানি বেড়েছে লাভ ও বেশি হচ্ছে।হিলির বাজারে কথা হয় কৃষক আব্দুল ছালামের সঙ্গে; তিনি সময় সংবাদকে বলেন, আমরা যে সবজি আবাদ করেছি ভেবেছিলাম এবার পর্যাপ্ত লাভ হবে; কিন্তু গায়ে-গায়ের সমান। যে দামে বিক্রি করছি তাতে লাভ খুব একটা হবে না। কারণ অবরোধের কারণে বাহির থেকে সবজির পাইকাররা কম আসছেন। যে কারণে সবজিগুলো আমাদের লোকাল বাজারে বিক্রি করতে হচ্ছে। বেগুন পাইকারিভাবে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে মুলায় ১০, সিম ৩০ টাকা- এভাবে যদি দাম কমে তাহলে কয় টাকা লাভ হবে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মদ আরজেনা বেগম গণমাধ্যম কর্মীদের বলেন, সরকারে নানা পদক্ষেপে ইতিমধ্যে কৃষিতে ব্যাপক সফলতা এসেছে। বিভিন্ন সময় কৃষকদের বীজ সার প্রণোদনাসহ নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা সফলতা পেয়েছি। কৃষকরা তাদের উৎপাদিত সবজি বাজারে বিক্রি করছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে এগুলো বিভিন্ন শহরে যাচ্ছে। কৃষকদের সব ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Feb2
Feb2

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 19 July, 2026, 1:45 pm
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

সরকারের আগাম পদক্ষেপে বন্যায় কম ক্ষতি হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 19 July, 2026, 1:29 pm
সরকারের আগাম পদক্ষেপে বন্যায় কম ক্ষতি হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন সরকারের আগাম পদক্ষেপ নেওয়ার কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। বন্যাদুর্গত মানুষের কথা চিন্তা করে আজ থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। এতে স্বল্প মূল্যে হতদরিদ্র মানুষ খাদ্য সহায়তা পাবে।

রবিবার (১৯ জুলাই) খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান মন্ত্রী তারেক রহমান সকল জনগোষ্ঠীকে রংধনুর বাংলাদেশ গড়তে চাই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

পার্বত্য মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান রেইনবো জাতি গঠনে যে স্বপ্ন দেখছেন তাতে সবার সহযোগিতা প্রয়োজন। পার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে।’

এসময় তিনি জেলার মহালছড়ির চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি, মাইসছড়িতে বন্যা দুর্গত মানুষের মাঝে জায়গায় ত্রাণ বিতরণ করেন।

এসময় স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত, বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।

শাপলা চত্বর হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি শেখ হাসিনাসহ ৪১ জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 19 July, 2026, 1:04 pm
শাপলা চত্বর হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি শেখ হাসিনাসহ ৪১ জন

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আসামিদের মধ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, বেসরকারি টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীরের নামও রয়েছে। সেই সঙ্গে তৎকালীন পুলিশ ও র‌্যাব প্রধানসহ ডিএমপি কমিশনারকেও এতে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সংস্থা ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনার কাজ চলছে।

আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এছাড়া এ মামলার তদন্তের সার্বিক অগ্রগতি নিয়ে কিছুক্ষণ পর আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।

চিফ প্রসিকিউটর আরও জানান, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের কাজ চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এদিকে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এসেছেন দলটির শীর্ষ নেতাসহ ১০ থেকে ১৫ জনের একটি দল। রোববার সকালে দলটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের (মধুপুর পীর সাহেব) নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের ওই প্রতিনিধি দলটি চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শাপলা চত্বর খালি করে। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে।