খুঁজুন
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের ফাঁদে ফেলে টাকা দাবি দুই সন্তানের জননীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১১:১৩ অপরাহ্ণ
প্রেমের ফাঁদে ফেলে টাকা দাবি দুই সন্তানের জননীর

চট্টগ্রামে সম্প্রতি আলোচনায় এলেন দুই সন্তানের জননী মমতাজ বেগম (৩৫)। স্বামী আবদুল সোবাহান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ছেলেদের প্রলোভন দেখিয়ে তাঁকে বিয়ে করার জন্য বাধ্য করতেন ওই মহিলা। বিয়ে করে ছেলেদের জমি এবং অর্থ হাতানোই তাঁর লক্ষ্য।প্রথমে ধনী ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহের পর প্রথমে বন্ধুত্ব, অতঃপর প্রেম। এরপর সময় সুযোগ বুঝে সুবিধাজনক স্থানে নিয়ে কৌশলে দুজনের বসে থাকার ছবি তুলে। তারপর সেসব ছবি অনলাইনে প্রকাশ করার ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করেন তিনি। তাতেও গায়েল করতে না পারলে নিজেই আত্মহত্যা করে সবাইকে আসামি করার কথা বলে হুমকি প্রদান করেন‌। বিয়ের চাপে ফেলে মোটা অংকের টাকা আদায় করাই ওই নারীর লক্ষ্য।

সম্প্রতি ওই নারী তার নোটবুকে লিখেন, ‘আমি মরার আগে কিছু কথা লিখে রেখে গেলাম। আমি বারবার কাউসারের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলেছিলাম আমি বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচতে দাও। কিন্তু সে আমার কোন কথা শোনে নাই। এমনকি ওর ফ্যামিলিকেও বলছি, তারাও কথা শোনে নাই। আমার কাছ থেকে নগদ এক লক্ষ আর পাঁচ ভরি সোনা নিয়েছে। বলেছে যদি আমি কাউসারকে বিদেশে পাঠাতে পারি তাহলে ওরা আমাকে কাউসারের বউ করে নিবে। আর এখন সবকিছু নেয়ার পর আমার সাথে যোগাযোগ করে না কেউ। এখন আমার কিছু ছবি দেখিয়ে আমাকে ভয় দেখায়।’এ নোট বুক পড়লে ওই নারীর অসহায়ত্বই ফুটে ওঠে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা।অসহায়ত্ববোধ কিংবা আত্মহত্যার জন্য নয়, এ নোটবুক লিখেছেন ওই ছেলে ও তার পরিবারকে ব্ল্যাকমেইল করতে। নোটবুকে তার পরিকল্পনার কথা লেখার পর তা ছেলের হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠায়। এটি নিরব ব্ল্যাকমেইল। টাকা আত্মসাৎ এর একটি নতুন কৌশল। এভাবেই দিনের পর দিন ব্ল্যাকমেইল করে আসছে নিরীহ মানুষদের।

এ নোটবুক লিখার পর গত ২ অক্টোবর কালামিয়া বাজার সিলেট কোম্পানির ছোট বাড়িতে অবস্থানরত ছেলের চাচার ভাড়া বাসায় উশৃঙ্খল আচরণ করেন ওই নারী। দা নিয়ে কখনো আত্মহত্যা করতে যান, কখনোবা মারধর! তাই অবস্থা বেগতিক দেখে ৯৯৯ এ ফোন দেন ছেলের চাচা মোঃ আলম (৩৬)। ট্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থলে আসেন বাকলিয়া থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা মোঃ লুৎফর। পরে পুলিশ দেখে ওই নারী সরে যান। তবে দুই অক্টোবরের ঘটনা স্মরণ করতে পারছেন না বলে জানা ওই পুলিশ কর্মকর্তা।এ ঘটনার কয়েকদিন পর পুনরায় সঙ্ঘবদ্ধ হয় এই প্রতারক চক্র। ছেলের চাচাকে মুঠোফোনে ফোন দিয়ে হুমকি ধমকি প্রদর্শন করেন ফারুক নামের এক যুবক। ছেলের চাচাকে মুঠোফোন দিয়ে মমতাজের পুত্রবধূকে বলতে শোনা যায়, টাকা পয়সা দিয়ে মিটমাট করে ফেলেন। নয়তো সমস্যা বড় হবে।

ব্ল্যাকমেইলের শিকার ওই যুবক বলেন, ‘মমতাজের বয়স ৩৫, অন্যদিকে আমার বয়স ২১। তার সাথে শুধুমাত্র আমার অনলাইন বন্ধুত্ব ছিল। তিনি নিজে একদিন আমাকে পার্কে দেখা করতে বললে, আমি দেখা করেছি। কিন্তু তার সাথে আমার কোন শারীরিক সম্পর্ক হয়নি। সে আমাকে ফাঁদে ফেলে টাকা চাইছে।’

এক্ষেত্রে মমতাজ বলেন, কারা ব্ল্যাকমেইল করছে এটা আমার বিষয় নয়। আমি ভুক্তভোগী। কাউসার আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। সে কেন আমাকে বিয়ে করবে না?হুমকির বিষয়টি জানতে মোহাম্মদ ফারুককে তার মুঠোফোনে কল দিলে তিনি রং নাম্বার বলে সংযোগটি বিচ্ছিন্ন করেন।

Feb2

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা

কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে পুলিশকে ‘প্রয়োজনীয় সতর্কতার’ পাশাপাশি ‘নিরাপত্তামূলক ব্যবস্থা’ নিতে নির্দেশনা দিয়েছে সদর দপ্তর।

আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়েছে।

দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি বরাবর পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকীকে দলটির ‘সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন’ করার কথা বলা হয়েছে।

সেখানে বলা হয়, সেদিন দলটির তরফে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে।

এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে ‘সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে’।

পাশাপাশি তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইনশৃঙ্খলাবাহিনীর উপর ‘ক্ষুব্ধ হতে পারে’ বলেও আশঙ্কা করা হয়েছে।

এ অবস্থায় এসব বিষয় গুরুত্বে নিয়ে ‘প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ’ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে ওই বার্তায়।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে ওই বার্তা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, তারা এ সংক্রান্ত চিঠি পেয়েছেন।

তবে তার ভাষ্য, “স্পেসিফিক কোন থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই। আমরা সতর্ক আছি।”

তিনি বলেন, “সারা বছরে বিভিন্ন প্রোগ্রাম লেগেই থাকে। আমাদের সামনে বড় প্রোগ্রাম যেটা ১০ মহররম আশুরার প্রোগ্রাম। সাথে ২৩ জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।”

নগরবাসীকে নিরাপত্তা দিতে ‘বিগত দিনের মতই’ পুলিশের নিরাপত্তামূলক ব্যবস্থা বহাল থাকার কথা বলেন তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, “আমরা নতুন করে পরিকল্পনা… নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং থাকবে।”

আন্দোলনের মুখে চব্বিশের ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা।

এর তিন দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের বাকি জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।

আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়াম লীগ নেতাদের বিচার চলছে, আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে মাঝেমধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। এসব মিছিল থেকে কখনো ধরপাকড়ও করার কথা জানিয়েছে পুলিশ।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে আরও কার্যকর বৈশ্বিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

একই সঙ্গে তিনি রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টি তুলে ধরে এ ধরনের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান।

অনুষ্ঠানের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়েছিল মেক্সিকো। আর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা রইল অব্যাহত। সং হিউয়েন মিনের দক্ষিণ কোরিয়াকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নক আউট পর্বে জায়গা করে নিল বিশ্বকাপের সহ-আয়োজকরা।

জাপোপানে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে মেক্সিকোর খেলাতে ছিল না তেমন গতি। অন্যদিকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন সং হিউয়েন মিনরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে খেলা গতি বাড়িয়ে দেয় স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত সুবিধা করতে পারেনি কোনো দল। গোল শূন্য ব্যবধানেই বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে গোল আদায় করে নিতে বেশিক্ষণ সময় নেয়নি মেক্সিকো। যদিও গোলটা এসেছে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং গিউয়ের ভুলে।

একটি ক্রস থেকে আসা বল ধরতে গিয়ে সামনের দিকে এগিয়ে আসেন কিম। কিন্তু নিজ দলের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লাগার কারণে বলটি আয়ত্ব করতে পারেননি তিনি। আর সেই সুযোগটাই কাজে লাগান লুইস রিমো। আলতো করে টোকা দিয়ে বল পাঠান জালে। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো।

এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে লিড ধরে রেখে ১-০ ব্যবধানেই জয় তুলে নেয় স্বাগতিক মেক্সিকো।

এ জয়ের মাধ্যমে দুই ম্যাচে দুই জয় নিয়ে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করেছে মেক্সিকো। তাতেই গ্রুপে তাদের অবস্থান সবার ওপরে। এদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান দক্ষিণ কোরিয়ার। এছাড়া একটি করে পয়েন্ট সংগ্রহ করে যথাক্রমে তিন ও চার নম্বরে অবস্থান করছে চেচিয়া ও দক্ষিণ আফ্রিকা।