চমেক হাসপাতালে দালাল গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৫:০৫ সন্ধ্যা
চমেক হাসপাতালে দালাল গ্রেফতার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আরও এক দালালকে গ্রেফতার করা হয়েছে। তার নাম রিতা চৌধুরী (৫৫)। তিনি সাতকানিয়ার পশ্চিম নলুয়া এলাকার সুভাষ চৌধুরীর স্ত্রী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে রিতা চৌধুরী নামে এক দালালকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। হাসপাতালে দালাল আটক অভিযান অব্যাহত থাকবে।

Feb2
Feb2