খুঁজুন
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের একগুঁয়েমি দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে : ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ
সরকারের একগুঁয়েমি দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে : ডা. শাহাদাত

সরকার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। হরতালের সমর্থনে সোমবার রাতে বিভিন্ন এলাকায় মশাল মিছিল বের করা হয়। সকালে পটিয়ার কমল মুন্সির হাটে উপজেলা যুবদল শান্তিপুর্ণ মিছিল করার সময় পুলিশের গুলিবর্ষণে দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন যুবদল নেতা ফরিদুল আলম বাচা, হাইদগাঁও ইউনিয়ন যুবদল নেতা টিটু ও মো. আকবর আহত হয়েছে। চট্টগ্রামে বিএনপির আরো ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

হরতালের সমর্থনে মঙ্গলবার দুপুরে নগরীর গোল পাহাড় মোড়, ওআর নিজাম রোড় ও প্রবর্তক মোড় এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, একতরফাভাবে নির্বাচন করে নির্বাচন কমিশন এখন জনগনের প্রতিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী সরকারের একগুঁয়েমি দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। তাদের অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাষ দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা নীলনকশার নির্বাচনের মাধ্যমে দেশকে বাকশালী রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু জনগণ তাদের সে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন হওয়া সম্ভব নয়। কারন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন অবৈধ শেখ হাসিনাকে ক্ষমতা কুক্ষিগত করতে সিঁড়ি হিসাবে কাজ করছে। অবৈধ নির্বাচন কমিশনাররা ইসিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে পরিণত করেছে। মানুষের সাংবিধানিক অধিকারেও হস্তক্ষেপ করতে চাচ্ছে কমিশনাররা। ইসির সভা সমাবেশ বন্ধের সিদ্ধান্ত নজিরবিহীন ও গনবিরোধী।

এসময় আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয় নির্বাচন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে, আর ইসি তাতে শেষ পেরেক ঠুকতে চাচ্ছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। কোনোভাবেই জনগণের আন্দোলন দমানো যাবে না। অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না। আজকে সরকারের মন্ত্রী এমপিরা এতো বড় বড় কথা বলেন কিন্তু সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে তারা আতঙ্কিত হয়ে যান। তারা রাষ্ট্র শক্তিকে ব্যবহার করছে, যাতে কেউ সুষ্ঠু নির্বাচনের দাবি না জানায়।

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সি. যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন কাদের আসাদ, সালাউদ্দীন শাহেদ।

এছাড়া সকালে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে চান্দগাঁও থানা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম, আনোয়ার হোসেন লিপু, বিএনপি নেতা আব্দুল আজিজ, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবু বক্কর রাজু, তাছাড়া উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জি.বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর, কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে লালখান বাজার ও কাজীর দেউরী এলাকায় উত্তর জেলা বিএনপির মিছিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে চকবাজার অলি খাঁ মসজিদ মোড় হতে প্রবর্তক মোড় এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মামুনুর রহমান, যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার।

সোমবার রাতে মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে বায়েজিদ এলাকায় মহানগর ছাত্রদলের মশাল মিছিল, মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন ও শওকত খান রাজুর নেতৃত্বে পাহাড়তলী বাজার এলাকায় যুবদলের মিছিল, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে ওয়াসা মোড় থেকে কাজীর দেউড়ি এলাকায় মিছিল ও পিকেটিং, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ইসহাক খানের নেতৃত্বে রাহাত্তার পুল ও কালামিয়া বাজার এলাকায় বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের পিকেটিং, বায়েজিদ থানা এলাকায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন ও সদস্য সচিব কাজী মহিউদ্দিনের নেতৃত্বে বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের মিছিল, বায়েজিদ থানা ছাত্রদলের উদ্যোগে বায়েজিদ বোস্তামী মাজার গেইটে মিছিল, চান্দগাঁও থানা ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে পুরাতন চান্দগাঁও থানা এলাকায় মিছিল, পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের নেতৃত্বে পটিয়ায় মিছিল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে সাতকানিয়ায় মিছিল, জেলা বিএনপির আহবায়ক কমিটির চট্টগ্রাম সদস্য সলিম উদ্দীন চৌধুরী খোকনের নেতৃত্বে লোহাগাড়ায় মিছিল অনুষ্ঠিত হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর মিয়াকে ডবলমুরিং থানা পুলিশ, তাছাড়া দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরকে আগ্রাবাদ থেকে, আনোয়ারা উপজেলা যুবদল নেতা মো. সিরাজকে চাতরী থেকে, আনোয়ারা উপজেলা বিএনপি নেতা হাফেজ দেলোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাছির উদ্দীন, কোলাগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা শাফায়েত হোসেন ইমন, জিরি ইউনিয়ন যুবদল নেতা মামুনুর রশীদ, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন যুবদল নেতা আবদুর রহিম ও বাঁশখালী গন্ডামারা ইউনিয়ন ছাত্রদল নেতা মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

Feb2

দাপট দেখাল তুরস্ক, জিতল অস্ট্রেলিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
দাপট দেখাল তুরস্ক, জিতল অস্ট্রেলিয়া

বল দখল থেকে আক্রমণ– সবদিক থেকেই অনেকটা একপেশে দাপট ছিল ২৪ বছর পর ফিফা ফুটবল বিশ্বকাপে ফেরা তুরস্কের। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় তাদের গোলটাই পাওয়া হয়নি। অন্যদিকে, কাউন্টার অ্যাটাকে ক্যারিশমা দেখিয়ে ২-০ গোলে ম্যাচটি জিতে নিলো অস্ট্রেলিয়া।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭২ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল তুরস্কের। আর গোলের লক্ষ্যে নেয় ৮টি শট। বিপরীতে স্রেফ ২ শট নেওয়া অস্ট্রেলিয়ান সকারুজরা কেমন চাপে ছিল তা বোঝাই যায়। কিন্তু ২০ বছর বয়সী ফরোয়ার্ড নেস্টরি ইরানকুন্ডা ও কনর মেটকাফের গোলে সেসব পরিসংখ্যানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

অবশ্য তুরস্কের আক্রমণ ঠেকানোর মূল ভূমিকায় ছিলেন ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। তিনি আটটি সেভ করেন। এটি ছিল অস্ট্রেলিয়ার টানা ষষ্ঠ এবং সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ। বিপরীতে, ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর তুরস্ক টানা পাঁচটি বিশ্বকাপে অংশ নিতে পারেনি। এবার প্লে-অফে কসোভোকে হারিয়ে তারা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

অস্ট্রেলিয়ার হয়ে ২৭তম মিনিটে গোলের সূচনা করেন ইরানকুন্ডা। তিনজন ডিফেন্ডারের চাপের মাঝেও নিচু শটে তিনি বল জালে পাঠান। গোল উদযাপনের সময় ইরানকুন্ডা কর্নার ফ্ল্যাগে ঘুষি মেরে অস্ট্রেলিয়ার ফুটবল কিংবদন্তি টিম কাহিলকে শ্রদ্ধা জানান। ২০ বছর বয়সী এই ওয়াটফোর্ড ফরোয়ার্ড বিশ্বকাপে গোল করা অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।

কয়েক মিনিট পর তুরস্কের আবদুলকেরিম বারদাকচির দূরপাল্লার জোরালো শট ঠেকিয়ে দেন বিচ। কোচ টনি পপোভিচের চমকপ্রদ সিদ্ধান্তে অভিজ্ঞ ম্যাথিউ রায়ানের পরিবর্তে বিচ অস্ট্রেলিয়ার গোলপোস্টের দায়িত্ব পান। তুরস্কের ২১ বছর বয়সী জুভেন্তাস খেলোয়াড় কেনান ইলদিজ শুরুর একাদশে ছিলেন না। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামানো হয় তাকে।

ম্যাচের ৫৭তম মিনিটে তুরস্ক একটি বিপজ্জনক ফ্রি-কিক পায়। রিয়াল মাদ্রিদের প্রতিভাবান ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার আরদা গুলারের নেওয়া সেই শটও রুখে দেন বিচ। মজার বিষয়, তুরস্ক সর্বশেষ যখন বিশ্বকাপে খেলেছিল, তখন গুলারের জন্মই হয়নি। এদিকে, ৭৫তম মিনিটে ইসমাইল ইউকসেকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার ব্যবধান দ্বিগুণ করেন কনর মেটকাফ।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। তবে এরপর গ্রুপ পর্বে তিউনিসিয়া ও ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলোতে উঠেছিল তারা। সেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া।

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় বসতঘরে ঢুকে মা ও মেয়েকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ জুন) রাত ১১টার দিকে আনোয়ারার পারৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি গ্রামে এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশুসন্তান। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন– ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এ ঘটনায় গুরুতর আহত শিশুসন্তান পিয়াস বড়ুয়াকে (৫) উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সুজন বড়ুয়ার পরিবারে সুদের টাকাসহ অভ্যন্তরীণ ও পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই গতকাল রাত ১১টার দিকে বসতঘরে ঢুকে মা, মেয়ে ও শিশুর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া (৩৫)। তিনি ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। এর মধ্যে এনি বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় শিশু পিয়াস বড়ুয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বলেন, ‘প্রতিবেশী তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে আমাদের আর্থিক লেনদেন ছিল। এ-সংক্রান্ত কাগজপত্রের খোঁজে বাড়িতে এসে হামলার ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ঘটনার সময় আমি শহরে ছিলাম। রাতে বড় ভাইয়ের মোবাইল ফোন পেয়ে বাড়িতে এসে দেখি সব শেষ হয়ে গেছে।’

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল আহমেদ বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে জড়িত ব্যক্তি পলাতক রয়েছেন।

রক্তদাতাকে পাঁচ রোগ থেকে মুক্ত থাকতে হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
রক্তদাতাকে পাঁচ রোগ থেকে মুক্ত থাকতে হবে

আজ ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ দিবস পালনে তাগিদ দিয়ে আসছে। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উত্সাহিত করাই বিশ্ব রক্তদান দিবসের উদ্দেশ্য।

১৮ থেকে ৬০ বছরের যে কোনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম ব্যক্তি, যার শরীরের ওজন ৪৫ কেজির ওপরে, তারা চার মাস পরপর নিয়মিত রক্তদান করতে পারেন। তবে রক্ত দিতে হলে কিছু রোগ থেকে মুক্ত থাকতে হবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য রক্তদাতার শরীরে কমপক্ষে পাঁচটি রক্তবাহিত রোগের অনুপস্থিতি পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। এ রোগগুলো হলো হেপাটাইটিস ‘বি’, হেপাটাইটিস ‘সি’, এইচআইভি বা এইডসের ভাইরাস, ম্যালেরিয়া ও সিফিলিস। রোগের স্ক্রিনিং করার পর এসব রোগ থেকে মুক্ত থাকলেই সেই রক্ত রোগীর শরীরে দেওয়া যাবে। অবশ্য একই সঙ্গে রোগীর এবং রক্তদাতার রক্তের গ্রুপিং ও ক্রসম্যাচিং করাটাও জরুরি। এছাড়া রক্তদাতা শারীরিকভাবে রক্তদানে উপযুক্ত কি না, তা জানার জন্য তার শরীরের ওজন, তাপমাত্রা, নাড়ির গতি, রক্তচাপ, রক্তস্বল্পতার উপস্থিতি ইত্যাদি পরীক্ষা করে দেখা হয়।

রক্ত মানবদেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান। শরীরে পূর্ণমাত্রায় রক্ত থাকলে মানবদেহ থাকবে সজীব ও সক্রিয়। আর রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দিলেই শরীর অকেজো ও দুর্বল হয়ে পড়ে, প্রাণশক্তিতে ভাটা পড়ে। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, রক্তদানে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে এবং রক্তের কোলেস্টেরলের মাত্রাও কমে যায়। ফলে হৃদরোগ, স্ট্রোক ইত্যাদি মারাত্মক রোগের আশঙ্কা হ্রাস পায়। নিয়মিত রক্তদান করলে অস্থিমজ্জা থেকে নতুন কণিকা তৈরি হয়, ফলে অস্থিমজ্জা সক্রিয় থাকে। এতে যে কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে হঠাৎ রক্তক্ষরণ হলেও শরীর খুব সহজেই তা পূরণ করতে পারে। রক্তদানের সময় রক্তে নানা জীবাণুর উপস্থিতি আছে কি না তার জন্য পরীক্ষানিরীক্ষা করা হয়। ফলে রক্তদাতা জানতে পারেন, তিনি কোনো সংক্রামক রোগে ভুগছেন কি না। অনেক সময় রক্তদাতার শরীরের রোগপ্রতিরোধক্ষমতাও বৃদ্ধি পায়। যাদের রক্তে আয়রন জমার প্রবণতা আছে, রক্তদান তাদের জন্য ভালো।