খুঁজুন
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ লাখ টনের বেশি পণ্য আটকা ৭৬৯ লাইটারেজ জাহাজে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১:০৬ অপরাহ্ণ
১০ লাখ টনের বেশি পণ্য আটকা ৭৬৯ লাইটারেজ জাহাজে

জাহাজ মালিকরা তাদের আটকে থাকা সাড়ে ৬০০ কোটিরও বেশি টাকার ভাড়া পরিশোধ না করায় সারা দেশে ৭৬৯ লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রেখেছে জাহাজ মালিকরা। তারা তাদের বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত জাহাজ থেকে কোনো মালামাল খালাস করবে না বলেও ঘোষণা দিয়েছে। এর ফলে চট্টগ্রাম ঢাকা খুলনাসহ দেশের নানা অঞ্চলের নদী এবং ঘাটে ১০ লাখ টনেরও বেশি পণ্য বোঝাই ৭৬৯টি লাইটারেজ জাহাজ অলস ভাসতে শুরু করেছে।

সারা দেশে লাইটারেজ জাহাজ থেকে আমদানিকৃত পণ্য খালাস বন্ধ করে দেয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন রুটে পণ্য পরিবহনের প্রধান মাধ্যম লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রক সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) ভেঙ্গে যাওয়ার একদিনের মাথায় লাইটারেজ জাহাজ মালিকরা তাদের পণ্য বোঝাইকৃত জাহাজ থেকে সব ধরনের পণ্য খালাস বন্ধ করে দেন।

গতকাল শুক্রবার ঢাকাস্থ বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের (বিসিভোয়া) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর ফলে চট্টগ্রাম ঢাকা খুলনাসহ দেশের নানা অঞ্চলের নদী এবং ঘাটে ১০ লাখ টনেরও বেশি পণ্য বোঝাই ৭৬৯টি লাইটারেজ জাহাজ অলস ভাসতে শুরু করেছে। ফলে দেশব্যাপী পণ্য পরিবহন নেটওয়ার্ক ভেঙেপড়াসহ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ জট সৃষ্টিরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সূত্র জানায়, বিশ্বব্যাপী পানিপথে পণ্য পরিবহন সাশ্রয়ী মাধ্যম। বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত ভোগ্যপণ্যসহ দেশের বিভিন্ন অঞ্চলে নৌ পথে পরিবহন করা হয়। প্রায় দুই হাজার লাইটারেজ জাহাজ এসব পণ্য পরিবহনে নিয়োজিত রয়েছে। দেশব্যাপী পণ্য সরবরাহ নেটওয়ার্কের সিংহভাগই অভ্যন্তরীণ নৌ পরিবহন খাতের উপর নির্ভরশীল।

চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে না এমন পণ্যবাহী সব মাদার ভ্যাসেলই বহির্নোঙরে অবস্থান নিয়ে লাইটারেজ জাহাজে পণ্য খালাস করে। আবার বন্দরে ভিড়ে এমন বহু জাহাজও ড্রাফট কমানোর জন্য বহির্নোঙরে পণ্য লাইটারিং করে। বন্দরে ভিড়েও বহু জাহাজ ওভারসাইডে লাইটারেজ জাহাজে পণ্য খালাস করে থাকে। এসব জাহাজে গড়ে অন্তত আট থেকে ১০ কোটি টন পণ্য হ্যান্ডলিং হয়ে থাকে। চাল, ডাল, গমসহ নানা ভোগ্যপণ্য এবং পাথর, কয়লা ও সারসহ কোটি কোটি টন পণ্য ডব্লিউটিসির নিয়ন্ত্রিত জাহাজের মাধ্যমে পরিবাহিত হয়ে আসছিল।

চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙর থেকে বন্দর চ্যানেলের নানা ঘাট এবং ঢাকা, মিরপুর, নগরবাড়ী, বাঘাবাড়ী, নোয়াপাড়া, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এসব জাহাজ পণ্য পরিবহন করে। চট্টগ্রামস্থ সিইউএফএল এবং কাফকোর উৎপাদিত সারের একটি অংশও বিসিআইসির নিয়ন্ত্রিত বাফার গুদামে পৌঁছানোর জন্য লাইটারেজ জাহাজের উপর নির্ভর করতে হয়।

প্রচলিত নিয়মানুযায়ী ডব্লিউটিসি প্রতিদিনই বার্থিং সভা করে আমদানিকারকদের চাহিদার বিপরীতে লাইটারেজ জাহাজ বরাদ্দ দেয়। ডব্লিউটিসি দুই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করে জাহাজ বরাদ্দ এবং ভাড়া আদায় করে থাকে। এর মধ্যে আমদানিকারকদের প্রতিনিধি হিসেবে পণ্যের এজেন্টগণ ডব্লিউটিসিতে জাহাজের চাহিদা উপস্থাপন করে। অপরদিকে ডব্লিউটিসির তালিকাভুক্ত লোকাল এজেন্টগণ প্রয়োজনীয় জাহাজ উপস্থাপন করে। পণ্যের এজেন্টদের চাহিদা এবং লোকাল এজেন্টদের ভাড়ার জন্য প্রস্তুত জাহাজের মধ্যে সমন্বয় করে ডব্লিউটিসি জাহাজ বরাদ্দ দিয়ে থাকে। পণ্যের এজেন্টরা আমদানিকারক থেকে ভাড়ার টাকা ডব্লিউটিসিকে প্রদান করে। ডব্লিউটিসি এই টাকা লোকাল এজেন্টের মাধ্যমে জাহাজ মালিককে পরিশোধ করে। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের অনুমোদিত ৩৩ জন পণ্যের এজেন্ট এবং ৬০ জন লোকাল এজেন্ট রয়েছেন। দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে দেশব্যাপী পণ্য পরিবহনের পুরোটাই এদের ওপর নির্ভরশীল। আবার অভ্যন্তরীণ নৌ পরিবহন খাতের এই কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কার্যক্রম থেকে শুরু করে দেশের আমদানি বাণিজ্য। লাইটারেজ জাহাজ চলাচলে কোনো ধরনের সঙ্কট দেখা দিলে পুরো ব্যবস্থাপনায় ধস নামে।

জানা যায়, ডব্লিউটিসি জাহাজ মালিকদের তিনটি সংগঠনের সমন্বয়ে গঠিত। এই তিনটি সংগঠনের সদস্যদের মালিকানাধীন জাহাজই ডব্লিউটিসির বহরে চলাচল করে। গত বেশ কিছু দিন যাবত ডব্লিউটিসি নিয়ে জাহাজ পরস্পর বিরোধী অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলে আসছিল। এর মধ্যে জাহাজ মালিকদের সাড়ে ৬০০ কোটিরও বেশি টাকা গুটিকয়েক পণ্যের এজেন্ট আটকে রেখেছে বলেও অভিযোগ উঠে। এই টাকা পরিশোধের সময় বেঁধে দেয়া হলেও তার কোনো সুরাহা হয়নি। এরই মধ্যে ডব্লিউটিসির তিনটি সংগঠনের মধ্যে ইনল্যান্ড ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাং (আইভোয়াক) ডব্লিউটিসি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয়। এই সংগঠনের অনেক সদস্যই পণ্যের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। যাদের কাছে সাধারণ জাহাজ মালিকদের কোটি কোটি টাকা আটকা থাকার অভিযোগ করা হচ্ছে। ডব্লিউটিসির পাওনা টাকার ব্যাপারে কোনো সুরাহা হওয়ার আগে আইভোয়াক চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে প্রধান করে নতুন সেল করে গত বুধবার থেকে কার্যক্রম শুরু করেছে।

আটকে থাকা টাকার কোনো সুরাহা হওয়ার আগে পণ্যের এজেন্টদের একটি অংশসহ আইভোয়াকের আলাদা সেল করার ঘটনার একদিনের মাথায় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের (বিসিভোয়া) নেতারাসহ সাধারণ জাহাজ মালিকরা ঢাকায় জরুরি বৈঠকে বসেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিসিভোয়া কার্যালয়ে চলা ওই বৈঠকে কয়েক শ’ জাহাজ মালিক অংশ নেন বলে জানিয়েছেন ডব্লিউটিসির কনভেনর মোহাম্মদ নুরুল হক।

তিনি বলেন, সাধারণ জাহাজ মালিকরা পুরো ব্যাপারটিতে হতভম্ব হয়ে পড়েছেন। জাহাজ মালিকদের সাড়ে ৬০০ কোটিরও বেশি টাকা না দিয়ে আলাদা সেল করে জাহাজ পরিচালনার উদ্যোগ নেয়ায় সাধারণ জাহাজ মালিকরা ক্ষুব্ধ। তারা তাদের টাকা না পাওয়া পর্যন্ত তাদের জাহাজে থাকা কোন মালামাল খালাস করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। তিনি বলেন, জাহাজ মালিকদের ৬৫২ কোটি ৭০ লাখ ৮০ হাজার ১৭৯ টাকা পণ্যের এজেন্টদের কাছে আটকা পড়ে রয়েছে।

মোহাম্মদ নুরুল হক জানান, জাহাজ মালিকদের বিপুল অঙ্কের টাকা মেরে দেয়ার জন্য বিশৃঙ্খল একটি পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। আমরা সবাইকে টেবিলে বসে বিষয়টির সুরাহা করার অনুরোধ জানিয়েছি।

সরকারের পক্ষ থেকেও নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু ব্যক্তিস্বার্থে একটি চক্র জনমুখী এই খাতে নৈরাজ্য এবং অরাজকতা সৃষ্টি করছে।

Feb2

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালোর শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে আইভরি কোস্ট।

দক্ষিণ আমেরিকার দলটি তিনবার পোস্ট ও বারে আঘাত করে গোলবঞ্চিত হয়। অন্যদিকে আইভরি কোস্টও একবার বারে আঘাত করেছিল। অবশেষে ৯০তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড ডি-বক্সের কোনা থেকে বল জালে জড়ান।

প্রথমার্ধে ইকুয়েডর তুলনামূলক ভালো সুযোগ তৈরি করেছিল। ইমানুয়েল আগবাদুর ভুলের সুযোগ নিয়ে পেনাল্টি এরিয়ায় জায়গা পেয়েও এনার ভ্যালেন্সিয়া বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন।

জন ইয়েবোহ গোলের আরও কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু ডি-বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শটটি বারে লেগে ফিরে আসে। এছাড়া পেড্রো ভিটের থ্রু পাস থেকে বল পেয়ে অ্যালান মিন্দার শটও পোস্টে আঘাত করে।

১৯ বছর বয়সী ইয়ান দিওমান্দে আইভরি কোস্টের ডান প্রান্তে বেশ চমৎকার খেলছিলেন, কিন্তু তার তৈরি করা আক্রমণগুলো থেকে দল সুবিধা নিতে পারছিল না। নিকোলাস পেপে একটি সুযোগে শট নিতে বেশ দেরি করে ফেলেন এবং তার অন্য একটি শট সতীর্থ এলি ওয়াহির গায়ে লেগে প্রতিহত হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে গঞ্জালো প্লাতার সাথে চমৎকার ওয়ান-টু পাসের পর ভ্যালেন্সিয়ার শটটি পোস্টের বাইরের দিকে লাগে। তবে বিরতির পর আইভরি কোস্টই বেশি ভালো সুযোগ তৈরি করতে শুরু করে।

দুর্দান্ত খেলতে থাকা দিওমান্দে বক্সে ঢুকে দুইবার শট নিলেও তা পোস্টের ওপর ও বাইরে দিয়ে চলে যায়। পরবর্তীতে তার একটি ক্রস থেকে ওয়াহির নেওয়া শটও ক্রসবারে লেগে ফিরে আসে।

অন্যপ্রান্তে, প্লাতার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া একটি শট দারুণভাবে রক্ষা করেন ইয়াহিয়াহ ফোফানা। জোয়েল অর্ডোনেজ একটি ফ্রি-কিক থেকে হেডের মাধ্যমে বল বারের ওপর দিয়ে পাঠান। তবে ম্যাচের শেষ মুহূর্তে উইলফ্রিড সিঙ্গোর চমৎকার দৌড় ও ক্রসের পর ডি-বক্সের প্রান্ত থেকে নিখুঁত শটে বল পোস্টের ভেতরের দিকে পাঠিয়ে শেষ পর্যন্ত ডেডলক ভাঙেন দিয়ালো।

রোমাঞ্চকর লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করল নেদারল্যান্ডস-জাপান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করল নেদারল্যান্ডস-জাপান

গোলশূন্য প্রথমার্ধের পর চার গোলের ম্যাচ হবে তা হয়তো ভাবেননি অনেকেই। দুইবার লিড নিয়েও পূর্ণ পয়েন্ট পাওয়া হলো না নেদারল্যান্ডসের। নিশ্চিত হারতে বসা ম্যাচের অন্তিম মূহুর্তে গোল করে জাপানকে এক পয়েন্ট এনে দিলেন দাইচি কামাদা।

ম্যাচের প্রথমার্ধে গোল না হলেও সুযোগের কমতি ছিল না। বিশেষ করে ৩৪ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। কর্নার থেকে ডনিয়েল মালেনের হেড লক্ষ্যভেদ করতে যাচ্ছিল, কিন্তু অসাধারণ দক্ষতায় বল ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। প্রথমার্ধে জাপানকে বাঁচিয়ে রাখা কয়েকটি গুরুত্বপূর্ণ সেভের একটি ছিল সেটি।

আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠা প্রথম ৪৫ মিনিটে অবশ্য কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পরই ম্যাচের চিত্র বদলে যায়। ৫১ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে দুর্দান্ত হেডে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। পোস্টে লেগে জালে জড়ানো বলটি ছিল দেশের হয়ে কোনো বড় টুর্নামেন্টে তার প্রথম গোল। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পিছিয়ে পড়ার মাত্র ছয় মিনিট পরই জবাব দেয় জাপান। বাঁ প্রান্ত দিয়ে গড়ে ওঠা দারুণ এক আক্রমণ থেকে কেইতো নাকামুরা গোল করে সমতা ফেরান।

ম্যাচ তখন পুরোপুরি জমে উঠেছে। ৫১ থেকে ৬৪ মিনিট—মাত্র ১৩ মিনিটের ব্যবধানে দেখা মেলে তিন গোলের। ৬৪ মিনিটে আবারও এগিয়ে যায় নেদারল্যান্ডস। এবার গোল করেন ক্রিসেনসিও সামারভিল।

দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি জাপান। শেষ দিকে একের পর এক আক্রমণে ডাচ রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে তারা। তার ফলও পায় ম্যাচের ৮৯ মিনিটে। দাইচি কামাদা গোল করে সমতা ফেরালে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হয় নেদারল্যান্ডসকে।

রোমাঞ্চকর লড়াই শেষে ২–২ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

বিশ্বকাপ অভিষেকে মাত্র ২১ মিনিটেই গোল করে ইতিহাস গড়েছিল কুরাসাও। ঐতিহাসিক সেই গোলের পর ধারাভাষ্যকার ইয়ান ডার্ক বলেন, ‘হিউস্টনে ইতিহাস। মাত্র এক লাখের একটু বেশি মানুষের একটি দেশ কোটি কোটি মানুষকে বিস্মিত করে দিয়েছে।’ তখনও ইয়ান জানতেন না ব্রাজিলের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের সেই ৭-১ গোলের স্মৃতি ফেরাতে যাচ্ছে জার্মানি। কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে গোলবন্যা বইয়ে দিয়েছে জার্মানরা।

কুরাসাওয়ের জালে বল পাঠাতে জার্মানির সময় লেগেছিল মাত্র ৬ মিনিট। মিডফিল্ডার ফেলিক্স এনমেচার গোলে শুরুতেই এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তখন মনে হচ্ছিল, বিশ্বকাপের অভিষেক ম্যাচে কুরাসাওকে কঠিন এক পরীক্ষার মুখেই পড়তে হবে। কিন্তু হিউস্টনের স্টেডিয়ামে এরপর দেখা গেল ভিন্ন এক গল্প।

মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই চমকে দেয় জার্মানিকে। ২১ মিনিটে সমতায় ফেরে তারা। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে আসা রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়া বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের শটে পরাস্ত করেন ম্যানুয়েল নয়্যারকে। বল জড়িয়ে যায় জালে, আর গর্জে ওঠে গ্যালারিতে থাকা কুরাসাও সমর্থকেরা।

গোলের পর কোমেনেনসিয়ার উদযাপনও ছিল নজরকাড়া। রেসলিং তারকা জন সিনার বিখ্যাত ‘ইউ ক্যান্ট সি মি’ ভঙ্গিতে উদ্‌যাপন করেন তিনি। গোলের পর ধারাভাষ্যকার ইয়ান ডার্ক আবেগভরা কণ্ঠে বলেন, ‘হিউস্টনে ইতিহাস। মাত্র এক লাখের একটু বেশি মানুষের একটি দেশ কোটি কোটি মানুষকে বিস্মিত করে দিয়েছে।’

বিশ্বকাপ ইতিহাসের জনসংখ্যার বিচারে সবচেয়ে ছোট দেশ হিসেবে খেলতে নামা কুরাসাও অবশ্য বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি। ৩৮ মিনিটে কর্নার থেকে আসা বলে হেডে গোল করেন নিকো শ্লটারবেক। তার গোলে আবারও এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান কাই হাভার্টজ। ফেলিক্স এনমেচাকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন হাভার্টজ।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। ৫২ মিনিটে ইয়োশুয়া কিমিখের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন জামাল মুসিয়ালা। তাতে ব্যবধান দাঁড়ায় ৪–১। এরপর কুরাসাওয়ের রক্ষণভাগ যেন ভেঙে পড়ে। ৬৮ মিনিটে পঞ্চম গোলটি করেন লেফটব্যাক নাথানিয়েল ব্রাউন। ১০ মিনিট পর গোলদাতাদের তালিকায় নাম লেখান ডেনিজ উনদাভ। জার্মানদের গোল উৎসব শেষ হয় ম্যাচের শেষ দিকে। কাই হাভার্টজ নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৭–১।

একসময় সমতায় ফেরা কুরাসাও শেষ পর্যন্ত আর জার্মানদের আক্রমণের ঢেউ সামলাতে পারেনি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।