খুঁজুন
, ,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 6 January, 2020, 3:28 pm
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজে গত ১ জানুয়ারি “রাহাত্তারপুলে লিটনের রমরমা গ্যাসের অবৈধ ক্রস ফিলিং ব্যবসা!” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নাজিম উদ্দিন শাহ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী এস এম মোক্তার হোসেন লিটন। ২৪ ঘন্টা ডট নিউজের অফিসিয়াল মেইলে পাঠানো প্রতিবাদের ব্যাখ্যা দিয়েছেন প্রকাশিত সংবাদের মূল প্রতিবেদক।

নিচে মেইলে পাঠানো প্রতিবাদের হুবহু তুলে ধরা হলো এবং প্রতিবেদকের বক্তব্যও নিচে দেয়া হলো।

প্রতিবাদ : আমি এস এম মোক্তার হোসেন লিটন নাজিম উদ্দিন শাহ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী। একজন চট্টগ্রামের প্রতিষ্ঠিত এলপিজি এর ব্যবসায়ী, আমি চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউটর এবং চ্যানেল পার্টনার এর সহিত আমার ব্যবসায়িক চুক্তিপত্র রহিয়াছে।

আপনাদের প্রকাশিত সংবাদে আমার প্রতিষ্ঠানের নামে যেসব অনৈতিক মিথ্যা তথ্য ও কুৎসা রচনা করেছেন আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখানে উল্লেখ্য আমার মুক্তা ট্রেডিং নামীয় প্রতিষ্ঠানটি বিগত ১৭ বছর ধরে বিভিন্ন অর্ডার সাপ্লাই কনস্ট্রাকশন ও পোল্ট্রি ব্যবসায় জড়িত।

আপনাদের এরকম উপর্যপুরি মিথ্যা তথ্য পরিবেশনে আমি হতবাক এবং আমি মনে করি আমার ব্যবসায়ীক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দ্বারা প্রভাবিত হয় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই না করে এরকম বানোয়াট তথ্য পরিবেশন করেছেন, আমি আপনাদের প্রকাশিত তথ্যের তীব্র প্রতিবাদ জানায়, এবং আপনাদের প্রকাশিত সংবাদ সংশোধনের জন্য অনুরোধ জানাচ্ছি।

নিবেদক, এস এম মোক্তার হোসেন লিটন স্বত্বাধিকারী, মেসার্স নাজিম উদ্দিন শাহ এন্টারপ্রাইজ

প্রতিবেদকের বক্তব্য : নাজিম উদ্দিন শাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম মোক্তার হোসেন লিটন তার প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউটর এবং চ্যানেল পার্টনার এর সহিত আমার ব্যবসায়িক চুক্তিপত্র রহিয়াছে।

নিউজটি প্রকাশের আগে এ বিষয়ে সুনির্দ্দিষ্ট বক্তব্যের জন্য লিটনের সাথে যোগাযোগ করা হলে তিনি উদ্ধ্যতপূর্ণ আচরণের সহিত ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সংশ্লিষ্ট সকলকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এ ব্যবসা আমি পরিচালনা করে আসছি। আপনারা ভূয়া সাংবাদিকরা যা ইচ্ছে লিখতে পারেন। এতে আমার কিচ্ছু যায় আসেনা। এ ব্যাপারে কথা বলার মতো সময় আমার নেই।

তাছাড়া অনুমতির বিষয়টি নিশ্চিত হতে ২৪ ঘন্টা ডট নিউজের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে তারা জানিয়েছে গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য প্রতিষ্ঠানের নামে অনুমতি দেয়া হতে পারে। তবে ঘনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণভাবে গ্যাসের ক্রস ফিলিং ব্যবসা পরিচালনা করার অনুমতি প্রদানের কোন প্রশ্নই আসে না। এসব এলাকায় ঝুঁকিপূর্ন গ্যাস সিলিন্ডার প্রক্রিয়াকরণ সম্পূর্ণ অবৈধ। এরপরও গোপনে যদি এ ধরনের ব্যবসা করে থাকে তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবাদলিপিতে লিটন উল্লেখ করেছেন আমার ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই না করে এরকম বানোয়াট তথ্য পরিবেশন করেছেন।

এ বিষয়ে ২৪ ঘন্টা ডট নিউজের প্রতিবেদক জানিয়েছেন এলাকার একাধিক জনসাধারণের অভিযোগের তথ্য সরেজমিনে যাচাই করে ছবি ও ফুটেজ সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের বক্তব্যসহ সংবাদটি প্রকাশ করা হয়। এখানে কারো স্বার্থে বা কারো প্ররোচনায় উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে সংবাদটি তৈরি করা হয়নি।

প্রকাশিত সংবাদে উল্লেখ আছে নাজিম উদ্দিন শাহ এন্টারপ্রাইজ এন্ড মুক্তা ট্রেডিংয়ের আড়ালে গ্যাস ফিলিং এর ব্যবসাটি পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির নামে ব্যবসায়িক অনুমোদন নেই এমন তথ্য সরাসরি উল্লেখ নেই প্রকাশিত নিউজে।

Feb2
Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।