আওয়ামী লীগের জরুরি সভা সোমবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৪:৪৫ বিকাল
আওয়ামী লীগের জরুরি সভা সোমবার

জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। আগামীকাল সোমবার সন্ধ্যায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। এতে কার্যনির্বাহী সংসদের সদস্যরা অংশ নেবেন।

আজ রবিবার দুপুরে বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে জরুরি সভাটি অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যরা অংশ নেবেন।

Feb2
Feb2