সীতাকুণ্ড স্রাইন কমিটির নির্বাচনে শ্যামল দত্ত সভাপতি-চন্দন দাশ সম্পাদক
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চন্দ্রনাথধাম (কাঞ্চননাথ-চন্দ্রনাথ-আদিনাথ) স্রাইন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম জেলা জজ এর সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম (১ম) আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো.খায়রুল আমিন। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের (রাঙ্গুনিয়া) সিনিয়র সহকারী জজ ও স্রাইন কমিটির সদস্য মিসেস জয়ন্তী রানী রায়, কক্সবাজারের সিনিয়র সহকারী জজ ও স্রাইন কমিটির সদস্য মিসেস মৈত্রী ভট্টাচার্য।
নির্বাচনে দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সভাপতি ও চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন দাশ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস রক্ষিত, সহ-সম্পাদক প্রণব কুমার দে ও সুব্রত চক্রবর্তী সৌমিত্র।
নির্বাচিত এ কমিটি ১৬ জানুয়ারী ২০২৪ থেকে ১৫ জানুয়ারী ২০২৯ সাল পর্যন্ত মোট পাঁচ বছর দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন