আহমদ শফি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হেফাজত আমিরের একান্ত সচিব বিষয়টি নিশ্চিত করে বলেন, আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।
গতকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হেফাজত আমিরকে চট্টগ্রাম নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তির জন্য আনা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আল্লামা আহমদ শফী বর্তমানে ডা. ইব্রাহিমের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। স্যালাইন চলছে, তবে আশঙ্কার কিছু নেই বলে জানান চিকিৎসকরা।
হেফাজতের আমীরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।


আপনার মতামত লিখুন