খুঁজুন
, ,

বাংলাদেশ ব্যাংক চালিয়েছেন সালমান ও এস আলম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 28 August, 2024, 8:05 am
বাংলাদেশ ব্যাংক চালিয়েছেন সালমান ও এস আলম

দেশের আর্থিক খাতের মূল নিয়ন্ত্রক কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা সরবরাহ, মূল্যস্ফীতি ও রিজার্ভ ব্যবস্থাপনার পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রণের দায়িত্বও বাংলাদেশ ব্যাংকের। গত ১৫ বছর এই সংস্থাটিতে একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ, নির্বাহী পরিচালকদের পদায়ন থেকে শুরু করে সবরকম নীতিমালা প্রণয়ন প্রভাবশালী এ দুই ব্যবসায়ীর ইশারায়। এ ক্ষেত্রে আরও কয়েকজন ব্যবসায়ী ছিলেন তাদের সহায়ক। এক কথায় দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণ চলে যায় মাফিয়াদের হাতে। আর সুযোগ বুঝে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে লাখ লাখ কোটি টাকা নামে-বেনামে বের করে নিয়েছেন তারা। এর বড় অংশই বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন আলোচিত এই ব্যবসায়ীরা। এর মধ্যে নৌপথে পালাতে গিয়ে ধরা পড়েছেন সালমান এফ রহমান।

বিগত সরকারের সময়ে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন কালবেলাকে বলেন, ‘গত কয়েক বছর দেশের ব্যাংক খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বাংলাদেশ ব্যাংক তার দায় এড়াতে পারে না। বিভিন্ন সময় কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করে অনিয়ম-দুর্নীতির বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ ব্যাংক যদি চেষ্টা করত হয়তো অনেক অনিয়ম ঠেকাতে পারত। আবার অনেক ক্ষেত্রেই হয়তো রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপের কারণে অনিয়ম ঠেকাতে ব্যর্থ হতো। তার পরও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অনিয়ম ঠেকাতে চেয়েছিলেন কি না—সেটা গুরুত্বপূর্ণ।’

জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলেও ২০১৪ সালের নির্বাচনের পর শুরু হয় ব্যাংক দখল ও লুটপাটের ধারা। আওয়ামী লীগ শাসনামলের শুরুতে ২০০৯ সালের ১ মে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. আতিউর রহমান। দায়িত্বের প্রথম মেয়াদে তেমন কোনো অভিযোগ না থাকলেও দ্বিতীয় মেয়াদে সমালোচনার মুখে পড়েন এই অর্থনীতিবিদ। বিশেষ করে গণমাধ্যমে অতিপ্রচারের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কারণে বিতর্কিত হন তিনি। এসএমই ঋণ বিতরণের নামে দেশের বিভিন্ন প্রান্তে বহর নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ বাদ দিয়ে তার এসব সফরে ব্যাংকগুলোকে গেট, পোস্টার, ফেস্টুন তৈরিতে বাধ্যও করেছেন তিনি। সে সময় বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে। সর্বশেষ ২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে ঢুকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করে নেয় হ্যাকাররা। ভয়াবহ ওই ঘটনা সরকারের কাছ থেকে ২৪ দিন লুকিয়ে রাখেন গভর্নর। এর জেরে ওই বছরের ১৫ মার্চ গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আতিউর রহমান দায়িত্বে থাকা অবস্থায়ই এস আলম গ্রুপ নামে-বেনামে দেশের বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের শেয়ারের নিয়ন্ত্রণ নেয়। তবে সে সময় ব্যাংকটি দখলে বাধা দেন গভর্নর। তার যুক্তি ছিল, এই ব্যাংক বিপদে পড়লে দেশের আর্থিক খাত পুরোটাই বিপদে পড়বে। এজন্য এস আলম গ্রুপের চক্ষুশূল হয়েছিলেন তিনি। ওই সময় সরকারে সঙ্গে আঁতাত করে নিয়োগ পাওয়া এস আলমের বিশ্বস্ত ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনে চেষ্টা করেও ব্যর্থ হন।

গভর্নর নিয়োগে হস্তক্ষেপ ও নীতিমালা পরিবর্তন:তথ্য বলছে, আতিউর রহমান পদত্যাগ করায় ২০১৬ সালের ১৬ মার্চ দেশের ১১তম গভর্নর হিসেবে নিয়োগ পান ফজলে কবির। সালমান এফ রহমান ও সাইফুল আলমের (এস আলম) পরামর্শেই তাকে সে সময়ে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রতিদান হিসেবে তিনি দায়িত্বে থাকা অবস্থায় এস আলমকে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ অন্তত পাঁচ ব্যাংকের নিয়ন্ত্রণে নিতে সহায়তা করেন। অবশ্য নির্বিঘ্নে ব্যাংক দখল ও সেখান থেকে বিপুল পরিমাণ টাকা বের করার সুযোগ করে দিতে একের পর এক নীতি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপার ভিশন, ব্যাংকিং রেগুলেশন, বৈদেশিক মুদ্রা ও নীতি এবং পরিদর্শন বিভাগগুলো অন্তত অর্ধশত সার্কুলার পরিবর্তন করেছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে একই বিষয়ে সপ্তাহের ব্যবধানে নতুন নীতিমালা করতেও দেখা গেছে। এস আলম, বেক্সিমকোসহ বড় গ্রুপগুলোকে বিভিন্ন সুবিধা দেওয়ার কারণে ২০২০ সালে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদে ফের গভর্নর হন ফজলে কবির। এক্ষেত্রে তাকে নিয়োগ দিতে গভর্নরের সর্বোচ্চ বয়সসীমায়ও পরিবর্তন আনা হয়। ২০২০ সালের ১৫ জুলাই গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করা হয়। ফজলে কবির তার দায়িত্ব থাকা অবস্থায় দেশের বড় গ্রুপগুলোকে সুবিধা দিতে অন্তত ৩১টি সার্কুলার দিয়েছেন। দেশের আর্থিক খাতের সুবিধার বিপরীতে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও আলোচনা রয়েছে। এর মধ্যে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আলিশান সরকারি কর্মকর্তা হিসেবে পাওয়া জমিতে একটি শিল্প গ্রুপ আলিশান বাড়ি তৈরি করে দিয়েছে। এ কাজের সমন্বয়ের দায়িত্বে ছিলেন ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান।

এসব বিষয়ে কথা বলার জন্য সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারকে একাধিকবার ফোন করা হলে প্রতিবারই তার নম্বর বন্ধ পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হলেও কোনো জবাব দেননি।

লুটপাটের অংশীদার কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারাও:

এস আলম, সালমান এফ রহমানসহ বড় গ্রুপগুলো শুধু গভর্নরকেই কিনে নেননি। এই কাজে সহায়তার জন্য তারা নিয়োগ দিয়েছেন একের পর এক ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালক। ডেপুটি গভর্নরদের তালিকায় আছেন সিতাংশু কুমার সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান, আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, আবু ফারাহ নাসের ও খুরশিদ আলম। এদের মধ্যে এস কে সুর চৌধুরী এবং মনিরুজ্জামান এরই মধ্যে আর্থিক প্রতিষ্ঠানে কেলেঙ্কারিতে অভিযুক্ত। এ ছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা কাজী ছাইদুর রহমান, আবু ফারাহ নাসের ও খুরশিদ আলমকে পদত্যাগে বাধ্য করেছেন।

শুধু ডেপুটি গভর্নররাই নন, এই তালিকায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান অন্তত অর্ধশত নির্বাহী পরিচালক। ভয়াবহ লুটপাট, স্বেচ্ছাচারিতা আর জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কাজে জড়িয়ে পড়ায় সম্প্রতি ডেপুটি গর্ভনরের খুঁজে গঠিত সার্চ কমিটির কাছে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তারা হলেন নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, মেজবাউল হক ও আনোয়ারুল ইসলাম। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালকদের অন্তত অর্ধডজন কর্মকর্তা এস আলম ও সালমান এফ রহমানকে সহায়তা দিতে কাজ করেছেন।

পাচারের পথও ছিল উন্মুক্ত:

দেশের অর্থপাচার ঠেকানোর দায়িত্বে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটির শীর্ষ কর্মকর্তা মাসুদ বিশ্বাস থেকে শুরু করে অন্তত একডজন কর্মকর্তা এস আলম, সালমান এফ রহমানসহ শীর্ষ ব্যবসায়ীদের দ্বারা সুবিধাভোগী। তাদের থেকে সুবিধা দিয়ে হাতিয়ে নিয়েছেন কয়েকশ কোটি টাকা। তাদের বিরুদ্ধে উঠেছে অর্থ পাচারে সহায়তা ও ঘুষ নেওয়ার অভিযোগ। এমনকি পাচার ঠেকানোর দায়িত্বে থাকা সংস্থাটির কর্মকর্তারা উল্টো অর্থ পাচারে সহায়তা করেছেন বলেও অভিযোগ আছে। বেক্সিমকো, নাসাসহ রাজনৈতিকভাবে বিভিন্ন প্রভাবশালী গ্রুপের অর্থ পাচারের সময় সম্পূর্ণ চুপ ছিল বিএফআইইউ।

বাংলাদেশ ব্যাংকের বিক্ষুব্ধ কর্মকর্তারা গণমাধ্যমকে দেওয়া লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেন, সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ এবং নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপের সন্দেহজনক লেনদেন কখনো তদন্ত করা হয়নি। একজন অতিরিক্ত পরিচালক এবং বিএফআইইউ প্রধান তারা নিজেরাই গ্রুপ দুটির লেনদেন দেখভাল করতেন। সে কারণে এসব কেস কেউ তদন্ত করার সাহস পেতেন না। অর্থাৎ বেক্সিমকো এবং নাসা গ্রুপের অর্থ পাচারে বিএফআইইউর নীরব সায় ছিল। শুধু তাই নয়, রাজনৈতিকভাবে প্রভাবশালী কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ পাচার ঠেকানো তো দূরে থাক; ন্যূনতম চেষ্টাও করেনি বিএফআইইউ। বরং দেখা গেছে উল্টো চিত্র।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, বিএফআইইউর তিনজন অতিরিক্ত পরিচালক, দুজন যুগ্ম পরিচালক এবং একজন উপপরিচালক বিভিন্ন সময়ে শীর্ষ দুর্নীতিবাজদের থেকে ঘুষের মাধ্যমে অনিয়মে সহায়তা করেছেন। সহায়তা করেছেন অর্থ পাচারেও। পাশাপাশি বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ভুয়া তদন্ত রিপোর্ট তৈরি করে হয়রানিসহ ঘুষ দাবি করেছেন। ঘুষ না দিলে দুদকে অভিযোগ পাঠানোসহ নানাভাবে হেনস্তার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

 

Feb2
Feb2

ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 9:32 pm
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত, কোনো সংঘর্ষ চাই না। সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো— আপনারা নিজেদের রাজনীতি করবেন, মতবাদ প্রচার করবেন, কিন্তু সংঘাতে কখনো জড়াবেন না।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নির্বাচনী প্রচারণায় এসেছিলেন। তিনি আপনাদের সামনে কতগুলো কথা দিয়েছিলেন। আমরা যে দাবিগুলো রেখেছিলাম, তার মধ্যে ছিল আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জমি হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর বসে আছেন, সামনে এখন শিক্ষক নেবে। জমির টাকা দেওয়া হয়ে গেছে। কালকে ইনশাআল্লাহ আমরা সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করব। সেখানে আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া, উচ্চশিক্ষা লাভ করতে পারবে। এখানে মেডিকেল কলেজের কথা বলেছিলাম, আমাদের মনে আছে। আপনাদের মেডিকেল কলেজ হয়েছে, জায়গাও ঠিক হয়ে গেছে, আগামী বছর থেকে ইনশাআল্লাহ ছাত্রভর্তি শুরু হবে। আমাদের ভূল্লী ও রুহিয়ার দুইটা আলাদা উপজেলা করার দাবি ছিল আপনাদের, দুটোই হয়ে গেছে, ইউএনও যোগ দিয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে।

বিমানবন্দর ও শিল্পায়ন প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দর আপনারা চাইছিলেন, আমি রাজি হয়েছি আপনাদের কথায়। বিমানবন্দর হলে আমাদের সাধারণ মানুষ খুব একটা উপকৃত হবে তা নয়, কিন্তু যারা ব্যবসা-বাণিজ্য করবেন তাদের জন্য সহজ হবে। কিন্তু বিমানবন্দরটাকে যদি চালু করতে হয়, ভবিষ্যতে টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাদের এখানে কলকারখানা বাড়াতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। আমাদের এখানে কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি একদম নেই। মানুষের কাজ নেই। এই কাজের জন্য আমরা চেষ্টা করছি। সরকারে আসার পরপরই আমরা এখানে অর্থ উপদেষ্টাকে নিয়ে এসেছিলাম, তিনি পুরো জায়গাটা দেখেছেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। বাণিজ্যমন্ত্রীও এসেছিলেন, তিনিও সব ঘুরে দেখেছেন। আমরা আশা করছি খুব শিগগিরই কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য কিছু বিনিয়োগকারীকে এখানে নিয়ে আসতে সক্ষম হব।

চীনের সঙ্গে সহযোগিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনারা দেখেছেন, আমরা এখানে চীনের রাষ্ট্রদূতকে নিয়ে এসেছিলাম। এই স্টেডিয়ামে তিনি প্রায় ছয় হাজার শিশুকে স্কুলব্যাগ দিয়েছিলেন। কিছুদিন আগে দশজন ছাত্র ও পাঁচজন শিক্ষককে চীনে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা আশা করছি, এখানে কলকারখানা তৈরির জন্য চীন থেকেও বিশেষজ্ঞরা আসবেন।

রাজনৈতিক সহনশীলতার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা ঠাকুরগাঁওয়ের মানুষ খুব নির্ঝঞ্ঝাট। এখানে মামলা-মোকদ্দমা সবচেয়ে কম হয় এবং সবাই নির্ঝঞ্ঝাট থাকতে চায়। আমরা এই অবস্থাটা রাখতে চাই। আমরা ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত, কোনো সংঘর্ষ চাই না। আমরা সব রাজনৈতিক দলকে বলব, আপনারা নিজেদের রাজনীতি করবেন, মতবাদ প্রচার করবেন, কিন্তু কখনো সংঘাতে জড়াবেন না। অতীতে আমরা দেখেছি, ঠাকুরগাঁওয়ে আমাদের গণতন্ত্রকামী মানুষদের ওপর কী অকথ্য নির্যাতন হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে, শত শত-হাজার হাজার মিথ্যা মামলায় আমাদের শ্রমিক-কৃষকদের অত্যাচার-নির্যাতন করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই সময়টা পার হয়ে এসেছি।

তিনি আরও বলেন, প্রিয় ঠাকুরগাঁওবাসী, আমি সেসব কথা বলে আপনাদের ভারাক্রান্ত করতে চাই না। আমরা অনেক ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে আজ এখানে এসেছি। কিছুক্ষণ আগে দেখলেন, কয়েকজন মহিলা এসে সহযোগিতা নিয়ে গেলেন, তাদের সকলেরই সন্তান এই সংগ্রামে নিহত হয়েছে। এ রকম মৃত্যু, এই রক্তপাত আমরা আর দেখতে চাই না। আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, সেই গণতন্ত্রকে আমরা রক্ষা করতে চাই। আমরা বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা সমঝোতার রাজনীতি দেখতে চাই। আমরা দেখতে চাই না যেখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয়। আমরা দেখতে চাই সবাই একসঙ্গে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে নিজেদের অধিকার নিয়ে বসবাস করুক।

মঞ্চে উপস্থিত অন্য দুই রাজনৈতিক নেতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের সঙ্গে আজ দুলু সাহেব আছেন, তার জেলা লালমনিরহাট, তিনি সেখানে চমৎকার একটা পরিবেশ তৈরি করেছেন। আমাদের পাশের জেলার মন্ত্রী ফরহাদ আজাদ সাহেবও আছেন, তিনিও পঞ্চগড়কে একটি আলোকিত জেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। আমার অনুরোধ থাকবে, কোনো হানাহানি নয়, আলাপ-আলোচনার মধ্য দিয়েই আমরা রাজনীতি করব। গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় হলো সহিষ্ণুতা।

মন্ত্রী থাকাকালে নেওয়া উদ্যোগের কথা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আমি যখন মন্ত্রী ছিলাম, তখন এই এলাকায় মাদরাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭২ কোটি টাকার সহযোগিতা করা হয়েছে।

দৈনিক দিনকাল পত্রিকার ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে আনন্দ সমাবেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 7:38 pm
দৈনিক দিনকাল পত্রিকার ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে আনন্দ সমাবেশ

বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের’ মুখপাত্র দৈনিক দিনকাল পত্রিকার ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি পিআরইউ’র আহ্বায়ক ও দৈনিক দিনকাল ব্যুরো চীফ হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়, আনন্দ সুধী সমাবেশ ও সংস্কৃতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ‌ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সাত্তার, আব্দুল হালিম শাহ আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, শওকত আজম খাজা, সাবেক কমিশনার নিয়াজ মোহাম্মদ খাঁন, মহানগর যুবদল সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সাংবাদিক নেতা মিয়া মোহাম্মদ আরিফ, সাংবাদিক নেতা সালেহ নোমান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ , ডা: এসএম সারোয়ার আলম, আবু সালেহ, ফজলুল হক সুমন, মামুনুর রশিদ শিপন, সাইফুল ইসলাম টুটুল, জসীম উদ্দীন চৌধুরী, তানভীর মল্লিক, মিয়া মোহাম্মদ হারুন, মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক ও লেখক জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য’ ও জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের সহ- প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খাঁন, ড্যাব নেতা ডাক্তার এস এম রিয়াসাদ সাহাবুদ্দিন, ডাক্তার ইফতেখার আদনান, ডাক্তার মেহেদী হাসান, ডাক্তার সৈয়দ মোঃ হোসেন ফাহাদ, ডাক্তার মাইমুন রিদোয়ান চৌধুরী, ডাক্তার সামিউল, এস এম শাহরিয়ার জিয়া, ডাক্তার হাসিবুল হাবিব, ডাক্তার সামেদ আহাম্মেদ, সাইফুল ইসলাম ইমন, ডাক্তার সাজিদ রোহান, মোঃ মুশফিকুর রহমান, শাহেদ হাওলাদার, সাবেক কাউন্সিলর জেসমিন খাঁনম, বেগম খালেদা বোরহান, জিন্নাতুন নিছা জিনিয়া, সেলিম উদ্দিন রাসেল, শাহেদুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু, বেগম শামসুন নাহার বাবুল, জসীম উদ্দীন সাগর, হাফেজ মোঃ কামাল উদ্দিন, লায়ন সালাউদ্দিন আলী, মিম ইসলাম, সানজিদা ইসলাম, খোরশেদ আলম কে আলম, হামিদুল হক চৌধুরী, মোছাঃ নাসরিন, মইনুদ্দিন খাঁন রাজিব, আসিফ চৌধুরী লিমন, সৌরভ প্রিয় পাল, এ্যাব নেতা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী শহিদুল ইসলাম, সৈয়দ মোস্তফা আলম মাসুম, দিদারুল ইসলাম, মোহাম্মদ কলিম উল্লাহ, ইমরান হোসেন, সৈয়দ সাফওয়ান আলী, সাংবাদিক বিপ্লব পার্থ, পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ইমরান এমি, সূফিবাদী ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ রানা, মোরশেদ রনী, কাজী সরোয়ার মঞ্জু, ফরহাদুল ইসলাম, জাহেদ চৌধুরী, এএফ রুমী, এডভোকেট রেজাউল, ইকবাল হায়দার, দীপক চৌধুরী কালু, সাজু দাস, টিটু মহাজন, জাভেদ ওমর, সাংবাদিক নেতা সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইসমাইল ইমন, কামরুল কুতুবী, শফিউল শামু, মেহেদী হাসান রায়হান, জাহেদ হোসেন ইফতি, মোঃ সালাউদ্দিন, নাহিদা নাজু, এস. বি‌‌ সুমী, ইকবাল পিন্টু, রিফাত চৌধুরী লিজা, আলমগীর, মোঃ মামুন, কুতুব উদ্দিন নয়ন, শাহাদাত হোসেন সাজ্জাদ, সত্যজিৎ বড়ুয়ার রুপু, বোরহানুল হক, এস এম তৈয়ব, মোহাম্মদ সেলিম উদ্দিন, জাহেদুল ইসলাম জাহেদ, সালেহ আহাম্মদ খোকন, নজরুল ইসলাম, জুলাই যোদ্ধা রিদওয়ান সিদ্দিকী, কাজী সাকলাইন মোস্তফা, ইলিয়াস আকাশ, মুহাম্মদ সারোয়ার, মীর মোহাম্মদ মোবারক হোসেন, মোঃ রুবেল, শরিফুল ইসলাম আবীর, মঞ্জরুল আলম, মো: রাকিব, জাহিদুল ইসলাম আরাফাত সহ- পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি পিআর ইউ’র নেতৃবৃন্দ।

 

৪১ বছর পর্দাপন অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আজ একটি আনন্দ ও গৌরবের দিন। আজ দৈনিক দিনকাল তার গৌরবময় পথচলার ৪১ বছর পূর্ণ করেছে। এই দীর্ঘ পথচলায় পত্রিকাটি বাংলাদেশের সংবাদপত্রের জগতে একটি পরিচিত নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ৪১ বছর শুধু একটি সংখ্যা নয়—এটি চার দশকেরও বেশি সময়ের শ্রম, নিষ্ঠা, সাহস, প্রতিকূলতার সঙ্গে লড়াই এবং পাঠকের ভালোবাসার প্রতিফলন।

একটি সংবাদপত্রের মূল শক্তি হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি তার অঙ্গীকার। সময়ের পরিবর্তনের সঙ্গে সংবাদমাধ্যমের ধরন ও প্রযুক্তি বদলেছে, পাঠকের প্রত্যাশা বদলেছে; কিন্তু মানুষের জানার অধিকার, সত্য জানার আকাঙ্ক্ষা এবং ন্যায়ের পক্ষে কথা বলার প্রয়োজন কখনো বদলায়নি। সেই দায়িত্বকে সামনে রেখে দিনকাল-এর পথচলা আরও সমৃদ্ধ হোক—এটাই আমাদের প্রত্যাশা।

আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি পত্রিকাটির প্রতিষ্ঠা ও বিকাশের সঙ্গে যুক্ত সকল ব্যক্তি, সাংবাদিক, সম্পাদক, লেখক, কর্মী ও শুভানুধ্যায়ীদের। যাঁদের শ্রম ও অবদানে দিনকাল আজকের অবস্থানে পৌঁছেছে, তাঁদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

বর্তমান সময়ে গণমাধ্যমের সামনে নানা চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত বিস্তার, ভুয়া তথ্যের প্রবাহ এবং প্রযুক্তিগত পরিবর্তনের এই যুগে একটি সংবাদপত্রের জন্য বিশ্বাসযোগ্যতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী দিনের দিনকালকে আরও আধুনিক, অনুসন্ধানী, জনবান্ধব এবং প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যেতে হবে।

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 4:15 pm
রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০ জুনের হিসাবে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম প্রশ্ন রেখে বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমান খেলাপি ঋণের পরিমাণ কত এবং ব্যাংকভিত্তিক হিসাব কী?

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬টি ব্যাংক (অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং সোনালী ব্যাংক পিএলসি) এর ৩০ জুন ২০২৬ ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।

তিনি জানান, অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ২৯০২৯ .৬৭ কোটি টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮৮৮.৭৯ কোটি টাকা, বেসিক ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮১৩১.০৯ কোটি টাকা, জনতা ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৭৫৩৯৬.৬৭ কোটি টাকা, রূপালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৯২৮১.৭৪ কোটি টাকা এবং সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৫০৪৮.৩৯ কোটি টাকা।