খুঁজুন
শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনাতন জাগরণ মঞ্চ’র ৮ দফা আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ণ
সনাতন জাগরণ মঞ্চ’র ৮ দফা আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত

সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ আট দফা দাবি আদায়ে ডাক দেওয়া আন্দোলনের সমস্ত কার্যক্রম ১৫ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে।

বুধবার (৬ নভেম্বর) রাতে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন।

পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, ‘হাজারি লেইনের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রয়াস চলছে। পুরো দেশের সামগ্রিক স্থিতিশীলতাকে আমরা যে এতদিন ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নভাবে কোনো ধরনের ভায়োলেন্স সৃষ্টির প্রয়াসকে সুযোগ না দিয়ে যে সুন্দর ৮ দফা ভিত্তিক আন্দোলন করছি এটাকেও প্রশ্নবিদ্ধ করার বিভিন্নজন প্রয়াস করছে। আমরা কোনো রাজনৈতিক গোষ্ঠিকে এই ধরনের প্রয়াসে সুবিধা লাভ করার সুযোগ দিতে পারি না। এজন্য বাংলাদেশের সংখ্যালঘু ৩ কোটি জনসাধারণের যে আবেগ ৮ দফা— এই আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী সনাতন জাগরণী মঞ্চ এবং সংখ্যালঘু জোট মিলে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্র এবং সরকারকে সহযোগ দেওয়ার জন্য গণতান্ত্রিক বৃহৎ রাজনৈতিক দলগুলো আমাদের প্রতি যে অনুরোধ রেখেছেন সে অনুরোধের প্রতি আমরা সহযোগ প্রদান করে আজকে থেকে আগামী ১৫ দিন সমস্ত কর্মসূচি স্থগিত করছি।’

তিনি আরো বলেন, এরমধ্যে আমাদের যশোরে মন্দিকে মুকুট চুরিসহ সাতক্ষীরায় সমাবেশ, খুলনায়সহ বিভিন্ন কর্মসূচি ছিল। এই কর্মসূচি আমরা স্থগিত করছি। আমরা অনুরোধ করব আমাদের আন্দোলনের সাথে যোগদানকারী প্রতিটি সংগঠন প্রতিটি সনাতনী জনগোষ্ঠী আমাদের সিদ্ধান্তকে অনুসরণ করবেন। আমরা রাষ্ট্র বিনির্মানে সরকারকে সহযোগিতা করতে চাই।’

প্রবর্তক ইসকন শ্রী কৃষ্ণ মন্দিরের ম্যানেজিং কমিটির সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বলেন, ‘গতকাল (বুধবার) রাতে ফেসবুকে চিন্ময় প্রভু একটি বিবৃতি দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ মতে এই আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই পরিস্থিতির সুযোগ নিয়ে যেহেতু একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।’

এর আগে, গত ১ নভেম্বর নগরের লালদীঘি মাঠে গণসমাবেশ করে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সমাবেশ থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ শেষে ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণা দেওয়া হয়। এসময় সমাবেশ থেকে সনাতনীদের ‘অস্তিত্ব রক্ষায়’ আট দফা দাবি উত্থাপন করা হয়।

আট দফা দাবির মধ্যে ছিল— সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা, জনসংখ্যার আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন করা, পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন করা প্রভৃতি।

Feb2

বিশ্ব পরিবেশ দিবস আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
বিশ্ব পরিবেশ দিবস আজ

পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হচ্ছে।

জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) এই দিনেই শুরু হয়েছিল। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালের ৫-১৬ জুন পর্যন্ত। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ব পরিবেশ দিবস হলো পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম জোরদারের জন্য জাতিসংঘের অন্যতম প্রধান উদ্যোগ। বছরের পর বছর ধরে এটি জনসচেতনতা বৃদ্ধির অন্যতম বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা বিশ্বের ১০০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষের অংশগ্রহণে পালিত হয়ে আসছে।

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

দুবাইতে উত্তর সর্তা জাগরণী ক্লাব প্রবাসী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
দুবাইতে উত্তর সর্তা জাগরণী ক্লাব প্রবাসী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা জাগরণী ক্লাব প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে অনুষ্ঠিত হয়েছে 

শুক্রবার (২৯ মে) বাদে মাগরিব মহিউদ্দিন মাহফুজ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মাহমুদুল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ রফিক উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোঃ ওসমান আলী সি আই পি।

বক্তব্য রাখেন প্রবাসী পরিষদের সভাপতি ইয়াহিয়া খান, প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ। অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন- মৌলানা মনছুর, ইলিয়াস রেজা, সাংবাদিক এম আবদুল মান্নান, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ বেলাল, মাওলানা আলী রেজা, মোহাম্মদ বখতেয়ার, শফিক সিকদার, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ আজম খান, ইকবাল সেলিম, মোঃ ইলিয়াস আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা এলাকার সার্বিক কল্যাণে সকলকে আরো এগিয়ে আসার আহবান জানান। পরিশেষে দেশ, জাতি, প্রবাসী ও এলাকাবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।