খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধে সানোয়ার আলীর গৌরব উজ্জ্বল ভূমিকা চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধে সানোয়ার আলীর গৌরব উজ্জ্বল ভূমিকা চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবে

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের গর্বের ধন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাদের অবদান যুগ যুগ ধরে চির স্মরণীয় হয়ে থাকবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানু ছিলেন একজন সদালাপী ও স্পষ্টবাদী ব্যক্তিত্বের অধিকারী মানুষ। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজনীতির পাশাপাশি শতদল ক্লাবের মত একটি ক্রীড়া ও সামাজিক সংগঠনের কর্ণধার ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে সানোয়ার আলীর সানুর গৌরব উজ্জ্বল ভূমিকা চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবে। মৃত্যুর পূর্ব পর্যন্ত দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে বিএনপিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন।

তিনি মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জামাল খান আসকার দিঘির পাড়স্থ শতদল ক্লাবের মাঠে মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সানোয়ার আলী স্মৃতি সংসদের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাজ্জাদ হোসেন খান ও সৌরভ প্রিয় পালের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় রুস ব্রেকার দল ৫-১ গোলে আশেকানে সোনার মদিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন তবদিল ও মামুন।

এসময় আবুল হাশেম বক্কর বলেন, সৈয়দ সানোয়ার আলী সানু বিএনপির রাজনীতিতে সকল ধরনের পরীক্ষায় উত্তীর্ণ একজন ত্যাগী নেতা ছিলেন। চট্টগ্রাম নগর বিএনপিকে আজকের এ পর্যায়ে উন্নীত করতে তিনি নিরন্তর কাজ করে গেছেন।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ সানোয়ার আলী স্মৃতি সংসদের সভাপতি আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক সাহেদ বক্স, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী। বক্তব্য রাখেন সমাজ সেবক ও রাজনীতিবিদ আব্দুল আহাদ স্বপন, কামাল হোসেন, আশরাফুজ্জামান স্বপন, ফারুক হোসেন স্বপন, হাসানুল করিম চৌধুরী, মঞ্জুর আহমেদ, মো. সেলিম, দেলোয়ার হোসেন, মরহুমের সন্তান সৈয়দ সাফওয়ান আলী, তাসলিমা আহমেদ, মো. জিয়া, জুলফিকার হোসেন কামাল, কিং মোতালেব, শাহ নেওয়াজ, মো. সুমন, সৈয়দ মোহাম্মদ সাহেদ, মো. রুবেল, শাহ সাবাহ আনি, আকিল মাহমুদ সিহাব, মো. ফারুক, পরিচালনা কমিটির রুবেল হোসেন, সাব্বির ওসমানী, ইমরান হোসেন, মোবারক হোসেন, নুর হোসেন, হেলাল উদ্দিন মিয়া, রুহুল আমিন, রাসেল, সাদ্দাম, আক্তার হোসেন প্রমূখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…