খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামকে গ্রীন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রামকে গ্রীন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: মেয়র

চট্টগ্রামকে একটি গ্রীন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ী সমাজসহ নগরবাসীর সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি এসব কথা বলেন জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও র‍্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম সেলিম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম-এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মওলানা আব্দুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা ও নগর নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। ব্যবসায়ী সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রামকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব।”

তিনি আরও বলেন, সিটি মেয়র হিসেবে তিনি সবসময় ব্যবসায়ীদের পাশে আছেন এবং নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

মেয়র জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সবুজায়ন বৃদ্ধি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য সুরক্ষা ও নগর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব কার্যক্রম সফল করতে নাগরিক সচেতনতার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান, সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মালেক এবং এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়ন আবু বক্কর সিদ্দিকী।

তাঁরা তাঁদের বক্তব্যে জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের সংগঠিত কার্যক্রমের প্রশংসা করেন এবং ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি দিদারুল ইসলাম, আব্দুর রহিম, আরমান উর রসুল, যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন মেহমুদ, সহ-সম্পাদক মোঃ তারেক, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, কোষাধ্যক্ষ হুমায়ুন আহমেদ রাজুসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা।

সভায় এসোসিয়েশনের বাৎসরিক বকেয়া সদস্য ফি আদায়ে ব্যবসায়ীদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে এসোসিয়েশনের অফিস সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠান শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।

পরবর্তীতে আইসিসি কনভেনশন সেন্টারে র‍্যাফেল ড্র অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সকল কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…