খুঁজুন
, ,

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 26 March, 2026, 9:25 am
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর জিয়া উদ্যানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

তার আগে সকাল ৬টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা শেষে সেখান থেকে ঢাকা ফেরার সময় সকাল ৭টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর সকাল ৯টা ৪৫ মিনিট জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘কুচকাওয়াজ অনুষ্ঠানে’ মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

Feb2
Feb2

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 16 July, 2026, 8:15 pm
বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রিজারভেটিভের মাত্রাতিরিক্ত ব্যবহারের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে পণ্যগুলোর সব ধরনের বিপণন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এসব পণ্য ক্রয় বা গ্রহণ না করার জন্য ভোক্তাদেরও পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএফএসএ।

নিষেধাজ্ঞা পাওয়া খাদ্যপণ্য ও প্রতিষ্ঠানগুলো হলো, ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট) এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

বিএফএসএর তথ্যমতে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও পরীক্ষার কার্যক্রম চলমান থাকবে এবং খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশংসায় ভাসলেন যুব স্বেচ্ছাসেবকরা: দুর্যোগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 16 July, 2026, 7:17 pm
প্রশংসায় ভাসলেন যুব স্বেচ্ছাসেবকরা: দুর্যোগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট

চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার বিতরণ উদ্বোধন এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সঙ্গে মতবিনিময় সভা নগরীর টাইগারপাসস্থ সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

সভার সভাপতি ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, যুব সদস্যদের কার্যক্রমে প্রশংসা করেন সাথে সাথে ২০০৭ এ চট্টগ্রামে সৃষ্ট চরম ভূমিধ্বসে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভূমিকার পুনরাবৃত্তি, সাথে সাথে ভবিষ্যতে কোনো প্রকার দুর্যোগে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট যেকোনো স্থান, যেকোনো সময়ে প্রস্তুত এই আশাবাদ ও ব্যক্ত করেন।

প্রধান অতিথি ব্যারিস্টার এম এ সালাম তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভূমিকা সর্বোপরি প্রশংসনীয়। তিনি আরও বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা সকল স্তরের মানুষের পাশে থেকে মানবিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে আরও সুপ্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সাম্প্রতিক ভারী বর্ষণে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমের প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. রফিকুল কবির, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার, ডা. জামিল আহমেদ এবং কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্যসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

পিআরইউ উদ্যোগে সংবাদপত্রের হকারদের মাঝে উপহার সামগ্রী প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 16 July, 2026, 6:48 pm
পিআরইউ উদ্যোগে সংবাদপত্রের হকারদের মাঝে উপহার সামগ্রী প্রদান

জুলাই শহীদ দিবস উপলক্ষে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ উদ্যোগে সংবাদপত্রের হকারদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পিআরইউ’র অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খাঁন মোহাম্মদ আমিনুর রহমান সুমন।

পিআরইউ সদস্য সচিব ইমরান এমি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সাখাওয়াত হোসেন ও আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সেক্রেটারি (ইঞ্জিনিয়ারস রিক্রেশন সেন্টার) প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, পেশাজীবী ও সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী দিনগুলোতেও চট্টগ্রামের উন্নয়ন ও পেশাগত স্বার্থে দুই সংগঠন একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

পিআরইউ আহবায়ক হাসান মুকুল বলেন, আমরা চাই, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকার সবাই সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াক। সাংবাদিক সমাজ সবসময় মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে এবং ভবিষ্যতেও এই মানবিক দায়িত্ব পালন করে যাবে। সংবাদপত্রের হকাররা সাংবাদিকদের পরিবারের অংশ, তাদের পাশে যে কোনো সময় আমরা থাকবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআরইউ আহবায়ক কমিটির সদস্য দৈনিক শেয়ার বীজের চট্টগ্রাম ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, ঢাকা জার্নালের ব্যুরো প্রধান রাকিব উদ্দিন, মঞ্জুর মোরশেদ রনী, জহিরুল ইসলাম জহির, এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব জসিম উদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন খান, আবু তাহের, কাজী সাকলায়েন মোস্তফা, মো: সরোয়ার প্রমুখ।

অনুষ্ঠান শেষে পিআরইউ সদস্য জহিরুল ইসলাম জহিরের লেখা ‘অনন্য রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক বই নেতৃবৃন্দকে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।