মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে শেষ হলো ইজতেমা
মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।
তাবলীগ জামাতের জ্যেষ্ঠ শূরা সদস্য মাওলানা মোহাম্মদ জমসেদের পরিচালনায় রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটের পরে শুরু হয় আখেরি মোনাজাত। অশ্রু বিসর্জন আর আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা।
মূল ময়দান ছাড়িয়ে জনস্রোত নামে আশপাশের বিশাল এলাকাজুড়ে। মোনাজাত শেষে গন্তব্যে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। পরিবহনে চড়তে না পেরে হেঁটেই রওয়ানা দিয়েছেন অনেকে।
মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এবার অর্ধ শতাধিক দেশের প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন বলে ইজতেমা সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন