নারায়ণগঞ্জে মাদ্রাসা লাইব্রেরিতে আগুন, হাসপাতালে ৪৮ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ সকাল
নারায়ণগঞ্জে মাদ্রাসা লাইব্রেরিতে আগুন, হাসপাতালে ৪৮ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অসুস্থ ওই তিন শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডের পর লাইব্রেরি থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি ও চিকিৎসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে………

Feb2
Feb2