সীতাকুণ্ডের সলিমপুরে যুবককে কুপিয়ে জখম
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুরে জায়গা জমির বিরোধে ইমাজ উদ্দিন ছোটন (৩০) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গ্রুপ।
সোমবার (২৭ জানুয়ারী) সকালে সলিমপুল ইউনিয়নের ফকিরহাট এলাকার কাজী কবীর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহতবস্থায় ছোটনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতে ও পায়ে মারাত্বক জখম হয়েছে।
জানা যায়, সকালে পূর্ব শত্রুতার জের ধরে জৈনক রোকন উদ্দিন মেম্বার এর পিতা সফিউল আলমের সাথে একই এলাকার শওকত আলীর ছেলে ছোটনের কথা কাটাকাটি ও ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনার সূত্র ধরে রোকন মেম্বারের আত্মীয় স্বজনরা ইমাম উদ্দিনের বাসায় গিয়ে তার সাথে উক্ত বিষয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ইমাম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে চমকে হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন বলেন, এরকম কোন অভিযোগ কেউ করেননি, যদি অভিযোগ পাই তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন