খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে বাংলাদেশি জনসংখ্যা রপ্তানি সমস্যা সমাধানে শেখদের আগ্রহ প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০, ৮:৩৪ পূর্বাহ্ণ
আমিরাতে বাংলাদেশি জনসংখ্যা রপ্তানি সমস্যা সমাধানে শেখদের আগ্রহ প্রকাশ

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : আমিরাতের শেখদের অর্থয়ানে বাংলাদেশে জিসিসি সেন্টার,তাফ হিম সার্ভিস ও বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টার খোলার মধ্যদিয়ে দেশটিতে বাংলাদেশি ভিসা বন্ধের ক্ষেত্রে অনেকখানি সমস্যা সমাধান হবে বলে মনে করেন দেশটির জিসিসি সেন্টারের চেয়ারম্যান মান্যবার শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মুওল্লা ও তাফ হিমের চেয়ারম্যান মান্যবর শেখ সাকার বিন মোহাম্মদ বিন হুমাইদ আল নুয়াইমি। তাই আমিরাতের শেখদের
অর্থয়ানে এই তিনটি সেন্টার প্রতিষ্ঠা করার আগ্রহ প্রকাশ করেন।

যদিও বা এই কাজগুলি বাংলাদেশ সরকারের মন্ত্রানালয় করার কথা ছিলো কিন্তু আজ্ঞাত কারনে তা করা হয়নি এবং তা না হওয়াতে দিন দিন বাংলাদেশিরা আমিরাতে নতুন করে জনসংখ্যা রপ্তানিতে বিলম্বিত হচ্ছে বলে তাদের ধারনা। তাই বাংলাদেশিদের পক্ষ হয়ে আমিরাতের শেখরাই এইবার সমস্যা সমাধানের আগ্রহ প্রকাশ করেন।এতে প্রবাসীর মনে করেন বাংলাদেশ সরকার যেন এই সুযোগ কাজে লাগিয়ে আমিরাতে নতুন করে জনসংখ্যা রপ্তিতে এগিয়ে আসেন।

রবিবার দুবাইতে তাদার কার্যালয়ের এমনটা জানান আমিরাতের শেখ পরিবারের এই দুই বিনিয়োগ কারী সদস্য। তারা এই সময় সাংবাদিকদের জানান ২০১২ সালে আমরা যে সমস্যার মুখোমুখি হয়েছিলাম তা কিন্তু শিক্ষার অভাবে হয়েছে দেশের কারনে নয়।

সংযুক্ত আরব আমিরাত সকল বিদেশি নাগরিকদের কল্যান,সুখী ও সংস্কৃতির জন্য স্বাগত জানিয়ে থাকে।

তবে বাংলাদেশের সাথে দেশটির খুব একটি সু-সম্পর্ক রয়েছে।তাই আটবছর পর সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের জনশক্তি খাত উন্মুক্ত করার লক্ষ্যে আম রা যে সকল বিষয়গুলি অনুসরণ করে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করছি।

তার মধ্যে-

১)আমিরাতের অর্থয়ানে বাংলাদেশে একটি জিসিসি সেন্টার,তাফ হিম সার্ভিস সেন্টার ও বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টার তৈরি করা।

২) স্বল্প ব্যয়ে আমিরাতে কর্মি পাঠানো এবং জিসিসি সেন্টার এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করবে

৩)উভয় দেশের পুলিশ ছাড়পত্র একই স্থান থেকে করা প্রদান করা।

৪)এজেন্টদের থেকে কর্মিদে কর এক মাসের অগ্রিম বেতন প্রদান করা।এবং তা জি সিসি সেন্টার এই প্রক্রিয়া গুলিকে নিয়ন্ত্রণ করবে।

৫)আমিরাতে কর্মী পাঠানোর আগে কর্মিদের প্রশিক্ষণ দেয়া।যেমন : সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে ধারনা দেয়া।দেশটির সংস্কৃতি,মুদ্রা ও আইন সম্পর্কে জেনে রাখা।এই বিষয় গুলি আমাদের তাফ হিম সেন্টার প্রোগ্রা মের আওতায় আসবে।

কর্মিদের আমিরাতে আসার আগে প্রশিক্ষণ অপরিহার্য যাতে করে আমরা সুসম্পর্ক বজায় রাখতে পারি এবং প্রত্যেকের সংস্কৃতি ও আইনকে সম্মান করি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…