সীতাকুণ্ডে বাস-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ১
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় আরো একজন আহত হয়েছে।
আজ বুধবার (২৯ জানুয়ারী) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার মাদামবিবির হাটস্থ কেএসআরএম ষ্টিল মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোঃ ফারুক (৩৫)। সে উপজেলার ফৌজদার হাটস্থ তুলাতলী মির্জানগর গ্রামের বাচা মিয়ার পুত্র। আহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানাযায়, নিহত ফারুকসহ দুইজন মোটর সাইকেল যোগে তেল নিতে উল্টো পথ ধরে ফিলিং স্টেশনে যাওয়ার সময় চট্টগ্রামমুখী (দাউদকান্দি এক্সপ্রেস ঢাকা মেট্রো ১৫-৩৩৫৯) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুত্বর আহত অবস্থায় ফারুকে হাসপাতলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই সাইফুলের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক করে।


আপনার মতামত লিখুন