বাড়ীঘোনা একতা সংঘের দুইযুগ পূর্তি উৎসব ও পূনর্মিলনী শুক্রবার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের বাড়ীঘোনা একতা সংঘের দুইযুগ পূর্তি উপলক্ষে পূর্তি উৎসব ও পূনর্মিলনী অনুষ্ঠান আগামী ৩১ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।
দুইযুগ পূর্তি উপলক্ষে পূর্তি উৎসব ও পূনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন হাটহাজারীর ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ।
প্রধান অতিথি থাকবেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-সচিব মোঃ বেলাল হোসেন, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, গুণীজন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা সামগ্রী বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন