আলোচিত সেই ডেইজি সারোয়ার মার খেলেন ভোটকেন্দ্রে
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০, ৭:২৬ রাত
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আলোচিত ডেইজি সারোয়ার মারধরের শিকার হয়েছেন। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভোটকেন্দ্রের সামনে শনিবার প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি। এ সময় তার পরিধেয় কামিজও ছিঁড়ে ফেলা হয় বলে জানা গেছে।
লাটিম মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই নারী নির্বাচনী গানের কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর থাকাকালীন ফগার মেশিন নিয়ে তার ডেঙ্গু প্রতিরোধের অভিযানও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
জানা গেছে, শনিবার সিটি নির্বাচনে বাইতুল ফালাহ কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ডেইজি সারোয়ারের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় টানা হেঁচড়ায় তার জামার অনেকাংশ ছিঁড়ে যায়। কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে স্পষ্টভাবে জানা যায়নি।



আপনার মতামত লিখুন