খুঁজুন
, ,

দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হতে যাচ্ছে মিরসরাই ইকোনোমিক জোন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 7 February, 2020, 9:05 pm
দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হতে যাচ্ছে মিরসরাই ইকোনোমিক জোন

আশরাফ উদ্দিন, মিরসরাইপ্রতিনিধি॥॥ বেজা চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, মিরসরাই ইকোনোমিক জোন হবে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ৬ নাম্বার জোনে প্রকেল্পে মডার্ন সিনটেক্স লিমিটেড নামে একটি শিল্প প্রতিষ্ঠানের নির্মাণ কাজ উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে মডার্ন সিনটেক্স লিমিটেড নামে একটি শিল্প প্রতিষ্ঠান তাদের প্রকল্পের নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেছেন। নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টিকে গ্রুপের ব্যবস্তাপনা পরিচালক মোঃ আবুল কালাম, মডার্ন সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী, পরিচালক মোস্তাফিজুর রহমান।

পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ৬ নাম্বার জোনে ২০ একর জায়গার উপর নির্মিত হচ্ছে মর্ডান সিনটেক্স। এটি টেক্সটাইল ডাউন স্ট্রিম পণ্যগুলির জন্য পলিয়েস্টার ফিলামেন্ট এবং ফাইবারের ক্রমাগত পলিমারাইজেশন প্ল্যান্ট আকৃতির প্রকল্প। এখানে পলিয়েস্টার টানা টেক্সচার্ড সুতা, পলিয়েস্টার সম্পূর্ণরূপে টানা সুতা, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) এবং পলিথাইলি টেরেফাথলেট চিপস পণ্য উৎপাদন করা হবে।

যেগুলো পোশাক, হোম টেক্সটাইল, প্রযুক্তিগত টেক্সটাইল, নেট জুতো এবং মোটরগাডির কাজে ব্যবহার হবে। প্রতিদিন ৪শত ৬০ টন পন্য উৎপাদন করা হবে।

তিনি আরো বলেন, কারখানাটিতে ১৫শত লোকের কর্মসংস্থান হবে। এছাড়া এখানে “একশত ঊনিশ” মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করা হবে এবং প্রত্যেক বছর “দুইশত” মিলিয়ন ইউএস ডলার লেনদেন হবে। আগামী ২০২২ সালে এটি উৎপাদনে যাবে।

উদ্ধোধন কালে বেজা চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ‘অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করার পর কেউ বুঝতেই পারবেনা এটি কোন অর্থনৈতিক অঞ্চন নাকি পার্ক! অর্থনৈতিক অঞ্চলের মাস্টার প্ল্যান অনুযায়ী “দুইশত” একর জমির উপর নির্মাণ করা হবে ‘শেখ হাসিনা সরোবর’ নামে লেক। এছাড়া বিনোদন, শিক্ষা ও ব্যবসায়িক এলাকার জন্য পরিবেশবান্ধব ব্যবস্থা গড়ে তোলা হবে।

অর্থনৈতিক অঞ্চলের ভেতর এখন ৪ লেইন সড়ক হচ্ছে। ভবিষ্যতে ৬ অথবা ৮ লেইনের সড়ক করার মতো জায়গা রাখা হচ্ছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর হবে।’

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।