সীতাকুণ্ডে শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০, ৭:০৭ রাত
সীতাকুণ্ডে শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  জন্ম শতবার্ষিকী উপলক্ষে দিবারাত্রী শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার বাঁশবাড়ীয়াস্থ বাদামতল এলাকায় উক্ত খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

তিনি বলেন,বর্তমান সরকার খেলাধুুলা
কে অগ্রাধিকার দিয়েছে। যুব সমাজ খেলাধুলায় যত মনোযোগী হবে মাদক,জুয়া,ইভটিজিংসহ বিভিন্ন অপকর্ম থেকে দুরে থাকবে। স্বাস্থ্য ও মানসিক বিকাশের পড়ালেখার পাশিপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।

বাঁশবাড়িয়া ইউপি ৮নং ওয়ার্ড সদস্য মোঃ শফিউল আলম সফি’র সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সাংবাদিক কামরুল ইসলাম দুলু প্রমূখ।

মাসব্যাপী উক্ত ফুটবল টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় বি.এফ.এস.সি বনাম বড় কুমিরা একতা ফ্রেন্ডর্স সার্কেল।

Feb2
Feb2