খুঁজুন
, ,

বাংলাদেশ পুলিশ জনতার পুলিশে রূপান্তরিত হয়েছে:স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 February, 2020, 12:52 am
বাংলাদেশ পুলিশ জনতার পুলিশে রূপান্তরিত হয়েছে:স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মো: আসাদুজ্জামান খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ বাহিনী চেয়েছিলেন, বাংলাদেশ পুলিশ ধীরে ধীরে সেই ধরনের পুলিশের যোগ্যতা অর্জন করেছে। জনতার পুলিশে রূপান্তরিত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংসদ সদস্য, বিভিন্ন রাষ্ট্রের কূটনৈতিকবৃন্দ, পুলিশের সাবেক আইজিপিগণ, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, শিল্পী, সংস্কৃতিকর্মী, চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চক্র বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছিল, বর্তমান সরকারের আমলে পুলিশের দক্ষতা ও পেশাদারিত্বের কারণে সেখান থেকে ষড়যন্ত্র মোকাবেলা করে বেরিয়ে এসেছে।

তিনি বলেন, ‘মাদকের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশ কাজ করছে। জঙ্গিবাদ নিমূল হয়েছে, মাদকের বিরুদ্ধে জয় আমাদের হবেই’।

আসাদুজ্জামান খান বলেন, পুলিশ আজ জনগণের পুলিশ হিসেবে গঠিত হচ্ছে, পুলিশ মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছে।জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিমূলে পেশাদারিত্বের সাথে কাজ করছে।

তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তরিত করতে হলে নিরাপত্তার বিকল্প নেই। দেশের উন্নয়ন ধরে রাখতে হলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের চেয়ে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে।পুলিশ জনতার সাথে মিশছে, জনতাও তাদের সহযোগিতা করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, ‘আমরা পুলিশকে এমন একটি অবস্থানে নিয়ে গেছি এখন কেউ অপরাধ করে পালিয়ে থাকতে পারে না। ধরা পড়তেই হবে’।

পুলিশকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে উল্লেখ করে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশে জনবল, যানবাহন ও লজিস্টিক সাপোর্টেও সীমাবদ্ধতা রয়েছে,অনেক চ্যালেঞ্জ আছে তারপরও থানাকে সকল সেবার কেন্দ্র বিন্দু করতে হবে। জনগণ যাতে নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারে থানায় আগতদের সেই সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ঢাকাকে নিরাপদ রাখতে ৩৫ হাজার পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে। ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জঙ্গি, মাদক ও সন্ত্রাস নিমূলে কাজ করছে পুলিশ।

ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বলেন, অপরাধ মুক্ত শহরের স্বপ্ন আমরা দেখতেই পারি, তবে পৃথিবীর কোন শহরই অপরাধ মুক্ত নয়, ঢাকা শহরকে অপরাধমুক্ত করতে আমরা চেষ্টা করছি।থানাগুলোতে সেবা প্রত্যাশীরা ঠিকমতো সেবা পাচ্ছে কিনা, আমরা সিনিয়র পুলিশ কর্মকর্তার মাধ্যমে তা মনিটরিং করছি। সেবা প্রত্যাশীদের সাথে কথা বলছি,তারা কাক্সিক্ষত সেবা পাচ্ছে কিনা নিশ্চিত করা হচ্ছে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শেষ হয় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে গিয়ে। র‌্যালিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও যুক্ত ছিল ডিএমপির সুসজ্জিত ব্যান্ড দল, সোয়াট, বোম্ব ডিসপোসাল ইউনিটসহ অন্যান্য ইউনিটের সদস্যরা।

এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে দেশের খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রী , সংগীত ও নৃত্যশিল্পীরা এবং বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন ।

Feb2
Feb2

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:57 am
সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সাথে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।

তিনি বলেন, ঢাকাবাসী আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ঔষধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, আমরা আজ কোনো দল, ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশে ১৮ কোটি মানুষের পক্ষে। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:12 am
আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য আমাদের এই লং মার্চ।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই লং চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে লং মার্চ।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন। এই লং মার্চ কোনো ১১ দলের লং মার্চ নয়। এই লং মার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লং মার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লং মার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।’