খুঁজুন
, ,

সাবেক পুলিশ পরিদর্শক মুক্তিযোদ্ধা নুরুল আজম হত্যায় গ্রেফতার ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 10 February, 2020, 11:59 am
সাবেক পুলিশ পরিদর্শক মুক্তিযোদ্ধা নুরুল আজম হত্যায় গ্রেফতার ১

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাউজানে সাবেক পুলিশ পরিদর্শক ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আজম চৌধুরীকে গলা কেটে হত্যার ৩১ ঘন্টা পর হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (৯ ফেব্রুয়ারি রাত ৯টার সময় উপজেলার পথেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী শেখ সোহরাব হোসেন সাদিচ (২৬) কে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটযুক্ত লোহার তৈরী একটি ধারালো ছুরি। তাছাড়া হত্যাকাণ্ডের সময় সোহরাবের পরিহিত রক্তমাখা জামা কাপড়ও উদ্ধার করা হয়েছে জানালেন র‌্যাব।

র‌্যাবের সহকারী পুলিম সুপার মো. মাহমুদুল হাসান মামুন হত্যাকারী গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চোড়া উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন।মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

তিনি জানান, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার সময় সাবেক পুলিশ পরিদর্শক ও মুক্তিযোদ্ধা নুরুল আজমকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত আসামী। চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষে র‌্যাব-৭ ছায়া তদন্ত শুরু করে এবং ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। আরো খবর : রাউজানে মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

তিনি বলেন, হত্যাকাণ্ডটি তদন্ত করতে গিয়ে প্রথমে হত্যাকারীর অবস্থান নিশ্চিত করে র‌্যাব। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের টিম। গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতে কাপ্তাই চট্টগ্রাম মহাসড়কের উরকিরচর বইজাখালী গেইটের দক্ষিন পার্শ্বে জনৈক কর্মকার এর দোকান ঘরের ভিতরে চুলার পাশে রাখা হত্যাকান্ডে ব্যবহৃত একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ধারালো ছুরি (যা কাঠের বাটসহ লম্বায় ৩৩.২ ইঞ্চি) উদ্ধার করে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহরাব র‌্যাবকে জানায়, নিহত মুক্তিযোদ্ধা তাকে নিয়ে ঠাট্টা ও বিদ্রুপ করায় ৫ মাস ধরে পরিকল্পনা করে শনিবার সুযোগ বুঝে তাকে গলা কেটে হত্যা করা হয়।

সে জানায় উদ্ধারকৃত ছুরিটি এক হাজার টাকার বিনিময়ে শনিবার সকাল ১০টার দিকে জনৈক কর্মকার এর দোকান থেকে কেনা হয়। দুপুর ১২টার সময় সে বীর মুক্তিযোদ্ধা নুরুল আজম চৌধুরী (৭২)‘কে আটকে শরীর থেকে মাথা বিছিন্ন করে তাকে হত্যার পর পালিয়ে যায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি পানি দিয়ে ধুয়ে একই দিন ওই কামারের দোকানে ফিরিয়ে দেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, রাউজান উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের শেখ মোহাম্মাদ বাড়িতে থাকতেন গ্রেফতার সোহরাব। ওই বাড়ি থেকে হত্যাকাণ্ডের সময় পরিহিত সোহরাবের রক্তমাখা পোষাকগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ হত্যাকান্ডে আরো কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য নিয়মিত তদন্তের পাশাপাশি র‌্যাব-৭, চট্টগ্রাম ছায়া তদন্ত অব্যাহত রাখবে।

Feb2
Feb2

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:57 am
সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সাথে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।

তিনি বলেন, ঢাকাবাসী আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ঔষধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, আমরা আজ কোনো দল, ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশে ১৮ কোটি মানুষের পক্ষে। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:11 am
আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য আমাদের এই লং মার্চ।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই লং চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে লং মার্চ।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন। এই লং মার্চ কোনো ১১ দলের লং মার্চ নয়। এই লং মার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লং মার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লং মার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।’