খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দুবাই আওয়ামীলীগের গণ-সংবর্ধনা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৭ অপরাহ্ণ
দুবাই আওয়ামীলীগের গণ-সংবর্ধনা অনুষ্ঠিত

ওবায়দুল হক মানিক, আরব আমিরাতঃ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এখন সময় আমাদের, এখন সময় বাংলাদেশের। এদেশের মানুষ বিশ্বের মানচিত্রে উন্নত জাতি হিসাবে পরিচিতি পেয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ হতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক আলহাজ্ব শফিউল আলম চৌধুরী নাদেল এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমানে সংযুক্ত আরব আমিরাত আগমণ উপলক্ষে দুবাই আওয়ামী লীগের পক্ষ থেকে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

দুবাইয়ের আবিরে একটি রেষ্টুরেন্টে গতকাল দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন মইন ও আবির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর, আমিরাত আওয়ামী লীগের আহবায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক হারুনূর রশীদ, সদস্য সচিব আলী আহসান ভূইয়া, আবির আওয়ামী লীগের সভাপতি হাজী আনিসুর রহমান, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী সেলিম উদ্দিন, আবুধাবী আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আওয়াল, খোরফাক্কান আওয়ামী লীগের সভাপতি এনামুল হক শিশু মিয়া, দুবাই আওয়ামী লীগের সাবেক সভাপতি মাজহার উল্লাহ মিয়া এবং আমিরাত আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক রহমত আলী শোয়েব।

আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া, শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল, দক্ষিণ আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল হোসেন সিদ্দিকী, আবুধাবী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন রাজু, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, খোরফাক্কান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের উপদেষ্টা বচন মিয়া তালুকদার, আজমান আওয়ামী লীগের উপদেষ্টা তারা মিয়া বকুল, আবির আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবলু আহমদ, দুবাই ছাত্রলীগের সভাপতি আইনুল হক, সাবেক ছাত্রনেতা রুজেল তরফদার, আমিরাত যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উম্মা আল কুয়াইন যুবলীগের সভাপতি সেলিম বেপারী, যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু, আবু জাফর সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু সারোয়ার তালুকদার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…