সময়ের গল্পে রিয়া পুলিশের এসআই!

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২৭ বিকাল
সময়ের গল্পে রিয়া পুলিশের এসআই!

২৪ ঘন্টা ডট নিউজ। বিনোদন ডেস্ক : উদীয়মান অভিনেত্রী প্রীতি আহসান রিয়া পুলিশের এসআই! না পুলিশ যোগ দেননি তিনি। সময়ের গল্প নামের একটি নাটকে পুলিশের এসআই চরিত্রে অভিনয় করছেন তিনি।

নাটকটিতে আরো অভিনয় করছেন মৃদুল হাসান হৃদয়,আজিজুর রহমান আজাদ, পূর্নিমা, বৃষ্টিসহ আরো অনেকে। তপু খানের পরিচালনায় আর রশিদুর রহমানের রচনায় নাটকটি প্রচার হবে বেসরকারী স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে।

ইতোমধ্যে ঢাকার বিভিন্ন স্পটে নাটকটির সূটিং চলছে। চট্টগ্রামের বেড়ে উঠা প্রীতি আহসান এ পর্যন্ত ৮ টি নাটকে কাজ করেছেন।
প্রীতি আহসান রিয়া জানান, ভালো গল্প ও চরিত্রে অভিনয়ের আনন্দই আলাদা। ভালো গল্পের নাটক। তাই সময়ের গল্প দর্শকদের ভাল লাগবে জানান রিয়া ।

Feb2
Feb2