রূপালী লাইফ ইন্সুরেন্স’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপালী লাইফ ইন্সুরেন্স কোং লিঃ আতুরার ডিপো শাখার উদ্যোগে সারাদিন ব্যাপী কয়েক শতাধিক মানুষকে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে।
রূপালী ইন্সুরেন্স কোং এসি ভিপি রুবেল চৌধুরী অভির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, মহানগর যুব মহিলা লীগের জয়েন কনভেনার নাজমা আকতার মিতা, বিশিষ্ট লেখক ও গবেষক সাংবাদিক নুর মোহাম্মদ রানা, কামাল উদ্দীন ফাউন্ডেশন এর চেয়ারম্যান কে এম মঈন উদ্দিন জুয়েল।
এতে আরো উপস্থিত ছিলেন,এন আর বি ব্যাংক ম্যানেজার আসাদুজ্জামান, সোনিয়া আজাদ, মানবধিকার কর্মী ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, জিয়াউল হক জিয়া, শহীদুল আলম,মনোয়ারা বেগম, নাজমা , সামীর, হুমায়ুন, শারমিন, শাহানাজ, মোরশেদ, আবছার, রফিক প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম নবীন ব্লাড ডোনার ‘স গ্রুপ।


আপনার মতামত লিখুন