খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বায়ান্নোর ভাষা আন্দোলনে দেশপ্রেম চেতনার ভিত্তি রচিত হয়েছিল-ভিসি গোলাম মহিউদ্দীন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৪ অপরাহ্ণ
বায়ান্নোর ভাষা আন্দোলনে দেশপ্রেম চেতনার ভিত্তি রচিত হয়েছিল-ভিসি গোলাম মহিউদ্দীন

সীতাকুণ্ড প্রতিনিধি : বায়ান্নোর ভাষা আন্দোলনে আমাদের দেশপ্রেম চেতনার ভিত্তি রচিত হয়েছিল। এই দেশপ্রেম চেতনা অটুট থাকলে দেশ অনেক এগিয়ে যাবে। এই দেশ আমাদের আর এই দেশকেই আমাদের সকলকে অকৃত্রিম ভালভাসতে হবে।

শুক্রবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর দিনব্যাপী অমর একুশে কর্মসূচী ২০২০ এর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম গোলাম মহিউদ্দীন এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ ডিপার্টমেন্টের অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, বাংলা ভাষার ইতিহাস রক্তিম ইতিহাস, এই ইতিহাসকে কেন্দ্র করে বাংলা ভাষা দুনিয়াব্যাপী ছড়িয়ে গেছে। ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার স্বাদ দিয়ে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের দেশ হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

আইআইইউসি’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুিষ্ঠত দিনব্যাপী অনুষ্ঠানমালার আলোচনা পর্বে অংশগ্রহণ করেন আইআইইউসি’র কলা ও মানবিক অনুষদের ডীন ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাশরুরুল মওলা এবং স্বাগতঃ বক্তব্য রাখেন আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাসেম, পিএসসি (অব:)।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আইআইইউসি’র ট্রেজারার, ডীনগণ, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, এডিশনাল এস পি (নর্থ), চট্টগ্রাম জেলা পুলিশ কর্মকর্তাগণ এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম গোলাম মহিউদ্দীন বলেন, ১৯৪৭ সালে চট্টগ্রামের কৃতী সন্তান প্রিন্সিপাল আবুল কাশেম ’তমুদ্দুন মজলিস’ এর মাধ্যমে প্রথম বাংলা ভাষার আন্দোলনের সূচনা করেন। বঙ্গবন্ধু সহ আরো অনেকেই বাংলা ভাষার জন্য সংগ্রাম করে কারাবন্দী হয়েছিলেন।

তিনি বলেন, আমাদের ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় আবেগের চেয়ে আন্তরিকতা বেশি প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মৃতিচারণ করে বলেন, মনিষী মনিরুজ্জামান ইসলামাবাদী চট্টগ্রামে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেন যার স্থান ছিল আনোয়ারায় কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরবতির্তে চট্টগ্রামসহ
বাংলাদেশের প্রথিতযশা লোকদের নিয়ে অত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু হয়। তখন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তহবিল এনে এই আধুনিক অডিটরিয়াম, কেন্দ্রিয় মসজিদ ও কেন্দ্রিয় লাইব্রেরি সহ আরো অনেক ভবন নির্মাণ করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল কুমিরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একুশের প্রথম প্রহরে নিজস্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ২১ ফেব্রুয়ারী সকালে শোভাযাত্রা, সকাল দশটায় আলোচনা সভা এবং দোয়া ও মুনাজাত অনুষ্ঠান।

শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের এমডিপি’র কোঅর্ডিনেটর প্রফেসর ড.বি.এম. মফিজুর রহমান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…