অস্বাস্থ্যকর পরিবেশ আর খাদ্যেদ্রব্যে ভেজাল : চুয়েট সম্মুখে চার হোটেলকে জরিমানা
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৪৯ রাত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশ আর খাবারে ভেজাল দ্রব্য মেশানোর কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) গেইট সম্মুখস্থ চারটি হোটেল-রেস্টেুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনায়েদ কবির সোহাগ।
অভিযানের সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সাবেক প্রকৌশলী কামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)নিয়াজ মোরশেদ, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন।
অভিযানের সময় খাদ্যে ব্যবহার করা ভেজাল দ্রব্য গুলো ধ্বংস করা হয়।



আপনার মতামত লিখুন