চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রামের ১ যুগপূর্তিতে ৫শতাধিক শিক্ষার্থীর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়
চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রামের ১ যুগপূর্তি উপলক্ষে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহরখ্যাত দোহাজারী পৌরসভার একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোহাজারী ব্লাড ব্যাংক’র সহযোগিতায় শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ওই বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবসার, প্রধান শিক্ষক রতন বড়ুয়া, চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি নোমান উল্লাহ্ বাহার, খোরশেদুল আলম ইমতিয়াজ, বোরহান উদ্দিন গিফারী, দোহাজারী ব্লাড ব্যাংক এডমিন মাঈনুদ্দীন হাসান, মেহেরুল হাসান, জুনাইদ সালেহ, খন্দকার মোঃ সাইফুদ্দিন, কার্যকরী সদস্য কামরুল ইসলাম মোস্তফা , সহ-কার্যকরী সদস্য রাজ চৌধুরী, সুমন চক্রবর্তী, বিনয় মিত্র ভিক্ষু প্রমূখ।



আপনার মতামত লিখুন