চট্টগ্রামে আগুনে দুজনের মৃত্যু
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি কলোনিতে আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে বড়পোল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার মোহন (৩৫) ও চাঁদপুরের জাকির হোসেন (৩৫)। আগুনে দগ্ধ কবির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, রাত ১টা ২৫ মিনিটে তারা ওই আগুন লাগার সংবাদ পায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছয়টি গাড়ি নিয়ে যায় ফায়ার সার্ভিস। এক ঘণ্টা ১০ মিনিটে তারা আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ছয়টি কাঁচা দোকান ও কয়েকটি ভাড়া বাসা পুড়ে যায়। পরে দগ্ধ অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ হয়ে আহত কবির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ বলেন, আগুন লাগার পর ঘর থেকে বের হতে পারেনি হতাহত ব্যক্তিরা। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।



আপনার মতামত লিখুন