পটিয়ায় ৫শ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০, ৫:৪৭ সন্ধ্যা
পটিয়ায় ৫শ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা পৌরসদরের মুন্সেফ বাজার কালী বাড়ির সামনে অভিযান চালিয়ে পুলিশ ৫শ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ১০ মার্চ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় চোলাই মদ পাচারে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করে পুলিশ।

গ্রেফতার মাদক ব্যবসায়ির নাম আব্দুল আলম (২৮)। তিনি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও মাহাদবাদ পাতিল বাড়ির মাদক ব্যবসায়ী কবির আহম্দের ছেলে।

এই ব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) জব্বারুল ইসলাম বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পটিয়া থানা এলাকায় কোন মাদক কারবারি থাকতে পারবে না এমন হুঁশিয়ারি উচ্চারন করে তিনি বলেন, পটিয়ার মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।

Feb2
Feb2