চবির পার্শ্ববর্তী পাহাড়ে আগুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২০, ৯:৩৫ রাত
চবির পার্শ্ববর্তী পাহাড়ে আগুন

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নির্মাণাধীন বঙ্গবন্ধু হলের পাশে একটি পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক গাছপালা পুড়ছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের দেখা পাওয়া যায়।

এদিকে আগুন লাগার প্রায় ৩ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আগুন নেভানোর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম বলেন, আগুন লাগার বিষয়ে আমরা অবগত আছি। আগুনের কাছে যাওয়ার কোনো পথ নেই। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। তারা বলেছেন আগুন নিচের দিকে নেমে আসলে তারা আসবেন।

Feb2
Feb2