খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ছাত্রলীগের কমিটি গঠন-স্থগিত-বিলুপ্তির ঘোষণায় অসন্তোষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২০, ৪:৫৬ অপরাহ্ণ
বোয়ালখালীতে ছাত্রলীগের কমিটি গঠন-স্থগিত-বিলুপ্তির ঘোষণায় অসন্তোষ

২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা, পৌরসভা, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন, স্থগিত এবং বিলুপ্তির ঘোষণা নিয়ে বিরাজ করছে অসন্তোষ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কাদাছোঁড়াছুড়ি। ছাত্রলীগের নেতা-কর্মীরা এতোদিন ফেসবুকে নেতাদের সাথে সেলফি পোস্ট দিলেও হঠাৎ করে একে অপরের বিরুদ্ধে সক্রিয় হয়ে দিচ্ছে স্ট্যাটাস। সেইসব স্ট্যাটাসের কমেন্টে ঝড় তুলছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা করে মিছিল
দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা করে মিছিল

এনিয়ে গত ১৪ মার্চ সকালে ছাত্রলীগের একটি অংশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ২৭৬ সদস্য বিশিষ্ট নবগঠিত দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিনকে বোয়ালখালীতে অবাঞ্চিত ঘোষণা করে। বিকেলে পোড়ানো হয় কুশপুত্তলিকা।

আবার বিকেলে ছাত্রলীগের আরেকটি অংশ উপজেলা ছাত্রলীগ ও এর আওতাধীন সকল ইউনিট কমিটি বিলুপ্ত করায় দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করে। উভয়পক্ষ মূলত শক্তির জানান দিতেই এ কর্মসূচি পালন করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উপজেলা ও এর আওতাধীন সকল ইউনিট কমিটি বিলুপ্ত করায় দক্ষিণ জেলা সভাপতি-সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের মিছিল

জানা গেছে, গত ১১ মার্চ দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোনাফ মহিন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত একপত্রে বোয়ালখালী পৌরসভা এবং বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

ওইদিন বিকেলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত আরেক পত্রে তা স্থগিত করা হয়। এ নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত। এরই ধারাবাহিকতায় ১২ মার্চ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আরেকটি পত্রে পোপাদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কমিটি গঠন করলে পরদিন ১৩মার্চ দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে উপজেলা ছাত্রলীগ এবং এর আওতাধীন শাখাগুলো বিলুপ্ত ঘোষণা করে।

উপজেলা জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোনাফ মহিন জানান, উপজেলা ছাত্রলীগ কমিটিকে না জানিয়ে কোনো কারণ ছাড়াই নিয়ম বর্হিভূতভাবে পৌরসভা ও কলেজ শাখা ছাত্রলীগ কমিটি স্থগিত করতে পারে না দক্ষিণ জেলা কমিটির সভাপতি।

কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া উপজেলা কমিটি স্থগিত করে বিশালকায় ও বিরল দক্ষিণ জেলা কমিটির সভাপতি সাংগঠনিক নিয়ম ভঙ্গ করেছে। সে ছাত্রসেনা থেকে ছাত্রলীগে অনুপ্রবেশ করে ছাত্রলীগকে ধ্বংস করার পাঁয়তারা করছে। জাতির পিতার আর্দশের সৈনিক ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রাণের সংগঠন নিয়ে কোনো অনুপ্রবেশকারীকে চিনিমিনি খেলতে দেবে না।

এ ব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

২৪ ঘন্টা/পূজন সেন/আর এস পি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…